× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসি দ্য গ্রেট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

লিওনেল মেসি। ছবি: বিবিসি স্পোর্টস

লিওনেল মেসি। ছবি: বিবিসি স্পোর্টস

পেনাল্টি মিস করলেন। তবে কি দুর্ভাগ্যের কাছে হার মানবেনÑ বড় হয়ে উঠেছিল এ প্রশ্নটিই। কিন্তু তিনি যে লিওনেল মেসি! ভাগ্য গড়ে নেন নিজের হাতেই।

পেনাল্টি মিসের যন্ত্রণা বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না। দুর্দান্ত গোলে ভাঙলেন ম্যাচের ডেডলক। সেই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে গোলের সংখ্যায় পেছনে ফেললেন সবাইকে। ৯৬ বছরের বিশ্বকাপে সর্বোচ্চ গোলাদাতার রেকর্ডটি নিজের করে নিলেন ফুটবলের এই আশীর্বাদপুত্র। এখানেই থামলেন না, করলেন দ্বিতীয় গোল। গতকাল সোমবার ডালাসে মেসির ইতিহাস গড়ার ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে দল।

এই জয়ের সুবাদে ‘জে’ গ্রুপ থেকে সবার আগে নকআউট পর্বে পৌঁছে গেল আর্জেন্টিনা। দুই খেলায় তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। সমান ম্যাচে অস্ট্রিয়ার ৩ পয়েন্ট। এই গ্রুপের বাকি দুই দল আলজেরিয়া ও জর্ডান এক ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। আগামী রবিবার গ্রপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

ম্যাচে ৩৮ মিনিটে মেসির করা গোলটি একটি ক্ল্যাসিক প্রদর্শনী। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের বুলেট শট জড়িয়ে যায় অস্ট্রিয়ার জালে! শটটি যে মেসি নেবেন এমনটা বোধকরি কারও ভাবনাতেই ছিল না। মেসি তার দ্বিতীয় গোলটি পেলেন যোগ করা সময়ে। প্রথমে আলভারেজের শট অস্ট্রিয়া ডিফেন্ডারের গায়ে লাগল। ফিরতি বল পেলেন মেসি। তার শট ঠেকান আরেক ডিফেন্ডার। আবারও ফিরতি বলে নিখুঁত ফিনিশিংয়ে দ্বিগুণ করলেন ব্যবধান।

বিশ্বকাপে ২৮ ম্যাচে মেসির গোলসংখ্যা ১৮। জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটির একক মালিকানা এখন মেসির।

সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার পথে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোলের রেকর্ডেও ভাগ বসালেন মেসি। এতদিন এই রেকর্ডের মালিকানা ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জায়ারজিনহোর। এখন তাদের সঙ্গে ‍যুক্ত হলো মেসির নামও।

ম্যাচে মাত্র ৯ মিনিটেই গোল পেয়ে যেতে পারতেন মেসি। এ সময় আর্জেন্টাইন অ্যাটাকার মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু পোস্টের বাইরে বল মারেন মেসি। তবে পেনাল্টি মিস করেও একটি রেকর্ডে নাম লেখান এই আর্জেন্টাইন সেনসেশন। বলা বাহুল্য, বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের দিক থেকেও সবার ওপরে মেসি। এ নিয়ে বিশ্বকাপে তিন তিনবার পেনাল্টি মিস করলেন এই গোল মেশিন। বিশ্বকাপে এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ দুটি পেনাল্টি মিস করেছিলেন মেসি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন এই ফুটবল রাজপুত্র।

এই আসরেও চ্যম্পিয়নের মতোই খেলছেন মেসিরা। ২০২২ বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই এবারে শুরু করেছেন এই ফটুবল ম্যাজিক। চলতি আসরে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচে পেলেন জোড়া গোল। ‍এখন কেবল নিজের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা মেসির।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা