× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নেই লিটন, বদলি মাহিদুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

লিটন দাস। ছবি: ক্রিকেটারের ফেসবুক থেকে

লিটন দাস। ছবি: ক্রিকেটারের ফেসবুক থেকে

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচের দলে থাকছেন না উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।

আগামী ২৮ জুন হারারেতে শুরু হতে যাওয়া ম্যাচটি তিনি খেলতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক বিজ্ঞপ্তিতে সোমবার বিসিবি জানিয়েছে, বাম পায়ের মাংসপেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি লিটন। এই চোটের কারণে তিনি সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি।


বিসিবির মেডিক্যাল টিম লিটনের বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়ন করে জানিয়েছে, হাতে থাকা সময়ের মধ্যে টেস্ট খেলার মতো ম্যাচ ফিটনেস অর্জন করা তার জন্য কঠিন হবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানা গেছে, লিটনের যে চোট, তা থেকে সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ বা এরও বেশি সময় লাগে। সে হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সে খেলতে পারবেন না।

এদিকে, লিটনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৭ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অংকন।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি ২৮ জুন হারারেতে শুরু হবে। ম্যাচ খেলতে ইতোমধ্যেই দলের একাংশ জিম্বাবুয়ে চলে গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা