× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

নেইমার জুনিয়র। ছবি: বিবিসি

নেইমার জুনিয়র। ছবি: বিবিসি

চাকরির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম কথাটি এখন সবার কাছে পরিচিত। মহামারী হিসেবে দেখা দেওয়া করোনার সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম কথাটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তাই বলে ‘ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার’! বাড়িতে থেকে দলের সঙ্গে ফুটবল খেলা! এমন ঘটনা ঘটেছে ব্রাজিলের ফুটবল তারকা নেইমারের বেলায়। দেশটির প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা রসিকতা করে নেইমারকে ‘ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার’ বলেছেন।

অভিজ্ঞতা ও দক্ষতার কথা ভেবে নেইমার ব্রাজিলের বিশ্বকাপ দলে রাখা হয়েছিল। ইনজুরি সমস্যা রয়েছে জেনেও কোচ কার্লো আনচেলোত্তি তাকে দলভুক্ত করেছিলেন। চোট থাকায় তাকে প্রথম দুই ম্যাচে মাঠে নামানো হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নাই।

ব্রাজিলের বেলো হরিজোন্তেতে একটি অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রেসিডেন্ট লুলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘নেইমার তো খেলছে না। সে হলো বিশ্বের প্রথম ফুটবল খেলোয়াড়, যে ঘরে থেকে কাজ করে। বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার। তার এ মন্তব্য ব্রাজিলের সামাজিক মাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে।

দল নির্বাচন নিয়েও কটাক্ষ করেন প্রেসিডেন্ট লুলা। তিনি বলেন, ইন্টারনেটে দেখেছিলাম। যেকোনো দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্রাজিলকে দল তৈরি করতে হবে। হয়তো ১১ জন পেলেকে নিয়ে দল গঠন করবে। চোটে থাকা একজন খেলোয়াড়কে খেলানো যাবে না, তা জানার পরও জাতীয় দলে তাকে রাখা হয়েছে। তাও আবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়।

প্রেসিডেন্ট লুলার এমন মন্তব্য ব্রাজিলের অনেক সমর্থক সমর্থন করেছেন। নেইমার দলে থাকলেও এখনও দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে তিনি দলের সঙ্গেও ছিলেন না। আশা করা হচ্ছে সোমবার বা মঙ্গলবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে তাকে দেখা যেতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের পর জাতীয় দলের হয়ে নেইমার কোনো ম্যাচ খেলেননি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা