× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বরূপে ফিরল স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেন লামিনে ইয়ামাল। ছবি: এনডিটিভি

সৌদি আরবের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করেন লামিনে ইয়ামাল। ছবি: এনডিটিভি

প্রথম ম্যাচের হতাশা ভুলে বিশ্বকাপের মঞ্চে চেনা রূপে ফিরেছে স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতেছে স্প্যানিশরা।

ম্যাচের শুরু থেকেই চেনা তিকিতাকা আর আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ২০১০ সালের বিশ্ব বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরেই স্পেনের আক্রমণের গতি এনে দেন ‘বিস্ময় বালক’ লামিনে ইয়ামাল।

ম্যাচের দশম মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে স্পেনকে প্রথম লিড এনে দেন ইয়ামাল। সৌদি আরব প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই শুরু হয় ওয়ারজাবাল ঝড়।

ম্যাচের ২১ এবং ২৪ মিনিটে মাত্র তিন মিনিটের ব্যবধানে পর পর দুই গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেন রিয়াল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার জোরালো শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সৌদি ডিফেন্ডার হাসান আল-তামবাক্তি।

যোগ করা সময়ে স্পেন আরও একটি গোল করলেও, ভিএআরের মাধ্যমে সেই গোলটি বাতিল করেন রেফারি। ফলে ৪-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশরা।

দুই ম্যাচে সর্বোচ্চ চার পয়েন্ট নিয়ে এখন টেবিলের এক নম্বরে অবস্থান স্পেনের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা