× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ২৩ মিনিট আগে

তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রামে চট্টগ্রামে মুদ্রার ওপিঠ দেখলো বাংলাদেশ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সফরকারী অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা। তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রবিবার বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ কাজে লাগিয়ে ৭ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১১ ওভারেই গন্তব্যে পৌঁছে যায় তারা। একই সঙ্গে ৩–০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয় মিচেল মার্শের দল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা ছিল ভয়াবহ। মাত্র ৫ ওভারে ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সেখান থেকে দলের ইনিংস টেনে কোনোমতে দলকে একশ পার করেন তাওহীদ হৃদয়। ৫১ বলে ৬১ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য প্রান্ত থেকে তেমন সমর্থন পাননি হৃদয়। ফলে ২০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৯ রান।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। প্রথম ৩ ওভারেই তারা তুলে নেয় ২৮ রান। ৫৫ রানে প্রথম উইকেট হারালেও তাতে খুব একটা প্রভাব পড়েনি। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৮ বলে ৬০ রান করেন অধিনায়ক মিচেল মার্শ, যার মধ্যে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা। তার ইনিংসই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় অস্ট্রেলিয়ার হাতে।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান নাসুম আহমেদ, শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। শেষ দিকে কুপার কনোলিকে ফিরিয়ে তৃতীয় উইকেট পেলেও ততক্ষণে ম্যাচ হাতছাড়া হয়ে গেছে।

১১তম ওভারে নেমেই টিম ডেভিড দুটি ছক্কা মেরে ম্যাচের ইতি টানেন। অস্ট্রেলিয়া ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান স্পর্শ করে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করে।

এর আগে শুক্রবার শেষ মুহূর্তের জয়ে সিরিজ নিজেদের নামে করে নেয় অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৭ রানে হেরেছিল টাইগাররা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেটে হারে তাওহীদ হৃদয়ের দল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা