প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ৬০ মিনিট আগে
দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই নিজের অর্ধশতক পূরণ করেছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে ৮ উইকেটে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়িয়েছে ১১০ রান।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। তবে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই রানআউট হয়ে ফেরেন তানজিদ হাসান। এরপর দ্রুত সাইফ হাসান, পারভেজ হোসেন, নুরুল হাসান ও শামীম হোসেন আউট হলে মাত্র ৩৭ রানেই ৫ উইকেট হারায় বাংলাদেশ।
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১৭ রান। মাঝের ওভারগুলোতে তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দুজনের ২৬ রানের জুটি ইনিংসে কিছুটা স্থিতি আনলেও নিখিল চৌধুরীর বলে ক্যাচ দিয়ে ফেরেন রিশাদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
ব্যাটিং ধসে দলকে টেনে তোলার চেষ্টা করেন তাওহীদ হৃদয়। এপ্রান্ত আগলে ব্যাট চালিয়ে গেলেও অপরপ্রান্তে তাকে সঙ্গ দিতে পারছিল না কেউই। দলের বিপর্যয়ের মধ্যেই নিজের অর্ধশতক পূরণ করেছেন হৃদয়। করেছেন নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ রান।
শেষ দিকে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকে সাথে নিয়ে দলকে শতরানের গণ্ডি পার করান হৃদয়। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ১০৯।
অস্ট্রেলিয়ার হয়ে স্পেনসার জনসন, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও নিখিল চৌধুরী কার্যকর বোলিং করেন।
ছোট লক্ষ্য হলেও চট্টগ্রামের উইকেটে বাংলাদেশের বোলারদের জন্য লড়াইয়ের সুযোগ থাকছে। এখন দেখার বিষয় হোয়াইটওয়ার এড়াতে পারবে কিনা স্বাগতিকরা।