× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল থেকে বিচ্ছিন্ন নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৭ ঘণ্টা আগে

নেইমার জুনিয়র। ছবি: বিবিসি

নেইমার জুনিয়র। ছবি: বিবিসি

চোটের কারণে এখনও মাঠে ফিরতে পারছেন না ব্রাজিল তারকা নেইমার। বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে তার নাম থাকলেও শারীরিক সমস্যার কারণে টুর্নামেন্টে এখনও মাঠে নামা হয়নি।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অনুপস্থিত থাকার পর হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তাকে দেখা যাবে না। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, নেইমার শুধু পরের ম্যাচ থেকেই ছিটকে যাননি, দলের সঙ্গে ফিলাডেলফিয়াতেও সফর করেননি। তিনি বর্তমানে নিউ জার্সিতেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন
মাঠে কবে নামছেন নেইমার

 

এসিএল চোটে আক্রান্ত হওয়ার পর ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি নেইমার। চলতি মৌসুমেও একাধিকবার চোটের সমস্যায় ভুগেছেন তিনি। তা সত্ত্বেও কোচ কার্লো আনচেলত্তি তাকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন। তবে ব্রাজিল শিবিরে যোগ দেওয়ার পর অনুশীলনের সময় নতুন করে অস্বস্তি অনুভব করেন এই ফরোয়ার্ড। পরে জানা যায়, তার গ্রেড-২ পেশির স্ট্রেন এবং হালকা পেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম ও পুনর্বাসনই এখন তার প্রধান কাজ। ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউ জার্সির রিজ হোটেল ও কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারের উন্নত সুযোগ-সুবিধা ব্যবহার করে দ্রুত সুস্থ হয়ে ওঠার শেষ ধাপ সম্পন্ন করার চেষ্টা করছেন নেইমার।

 

ব্রাজিলের অনুশীলনে বুধবার অল্প সময়ের জন্য অংশ নিয়েছিলেন তিনি। রাফিনহা ও ফ্যাবিনহোদের সঙ্গে অনুশীলনের ফাঁকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মজা করে প্রশ্নও ছুড়ে দেন, ‘আমাকে কি মিস করছিলেন?’ এরপর কোচিং স্টাফদের তত্ত্বাবধানে আলাদা করে দৌড় ও পুনর্বাসনমূলক কার্যক্রমে অংশ নেন।

এই দৃশ্য দেখে অনেকেই আশা করেছিলেন হাইতির বিপক্ষে হয়তো মাঠে ফিরবেন ব্রাজিলের এই তারকা। তবে সেই সম্ভাবনা আপাতত উড়িয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, দলের মেডিকেল স্টাফরা আশা করছেন নকআউট পর্বে পৌঁছতে পারলে তখন পুরোপুরি ফিট অবস্থায় নেইমারকে পাওয়া যেতে পারে।

ফলে হাইতির বিপক্ষে ম্যাচের পাশাপাশি স্কটল্যান্ডের বিরুদ্ধেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। এখন অপেক্ষা শুধু, প্রায় আড়াই বছর পর কবে আবার ব্রাজিলের জার্সি গায়ে আন্তর্জাতিক মঞ্চে মাঠে নামবেন সেলেসাওদের অন্যতম সেরা তারকা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা