× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ফ্রিম্যান দলের দ্বিতীয় গোলটি করার পর ক্রিস্টিয়ান রোল্ডান ও অ্যালেক্স জেনদেজাসের সঙ্গে উদযাপন করেন। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ফ্রিম্যান দলের দ্বিতীয় গোলটি করার পর ক্রিস্টিয়ান রোল্ডান ও অ্যালেক্স জেনদেজাসের সঙ্গে উদযাপন করেন। ছবি: রয়টার্স

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে দুই দেশ মুখোমুখি হয়েছিল দ্বিতীয় জয়ের আশায়। মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

‎লুমেন ফিল্ডে গ্রুপ ‘ডি’র লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে যুক্তরাষ্ট্র। দ্রুত ফলও তারা পায়। ফোলারিন বালোগানের বাড়ানো পাস নিজেদের জালে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্যামেরন ক্যামেরন বার্গেস।

এরপর ৪৩ মিনিটে লিড দ্বিগুণ করে স্বাগতিকরা। সার্জিনো ডেস্টের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক বদলে গেলে হেডে অস্ট্রেলিয়া জালে বল পাঠান অ্যালেক্স ফ্রিম্যান।

২-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। বিরতির পর দুদলই আক্রমণের পসরা সাজিয়েছিল। একাধিক সুযোগও তৈরি করেছিল। তবে গোল ব্যবধান অটুট থাকে। শেষ অবধি ২-০ গোলে আসরে দ্বিতীয় জয়ের দেখা পায় যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা