× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুদে ভক্তের কাছে যা শিখলেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

খুদে ভক্তের সাথে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

খুদে ভক্তের সাথে লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানবিক আচরণ ও ভক্তদের প্রতি আন্তরিকতার কারণেও আলোচনায় রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার পর এবার এক খুদে ভক্তের সঙ্গে তার মিষ্টি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলার সময় এক শিশু ভক্ত মেসিকে একটি বিশেষ উদযাপনের ভঙ্গি দেখায়। আর্জেন্টাইন অধিনায়কও হাসিমুখে মনোযোগ দিয়ে সেই উদযাপন দেখেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সমর্থকদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানতে চাইছেন, পরবর্তী ম্যাচে গোল করলে কি সেই খুদে ভক্তের শেখানো উদযাপনই করতে দেখা যাবে মেসিকে?

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটিই তার প্রথম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এই তিন গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের একক সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন তিনি।

ম্যাচে নিজের প্রথম গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মেসি। উদযাপনের সময় জার্সি দিয়ে চোখের জল মুছতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে তিনি জানান, ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময় পার করার সময় সতীর্থ ও কোচিং স্টাফদের সমর্থন তাকে শক্তি জুগিয়েছে।

মেসির পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, ‘মেসির অবদান ভাষায় প্রকাশ করা কঠিন। এত বছর ধরে যে ধারাবাহিকতা ও মান তিনি ধরে রেখেছেন, তা সত্যিই অসাধারণ।’

বিশ্বকাপে অভিষেকের দুই দশক পর প্রথম হ্যাটট্রিক করে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন মেসি। এটি তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল একটাইÑ পরবর্তী ম্যাচে গোল পেলে কি সত্যিই খুদে ভক্তের শেখানো নতুন উদযাপনেই দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে?

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা