× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম জয়ে বাঁধভাঙা উল্লাস ব্রাজিলের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৯ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

হাইতির বিপক্ষে গোলের পর ব্রাজিল খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স

হাইতির বিপক্ষে গোলের পর ব্রাজিল খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর অবশেষে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুর্বল হাইতিকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পেয়েছে তারা।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গোছানো রক্ষণভাগ নিয়ে শুরুতে ব্রাজিলকে বেশ ভুগিয়েছে হাইতি। তবে ম্যাচের শুরু থেকে বল ছিল সেলেসাওদের নিয়ন্ত্রণে।

ম্যাচের ১২ মিনিটে রাফিনহা জালে বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়েছে। এরপর ২৩ মিনিটে আর হতাশ হতে হয়নি। গোল করেন কুনহা।

৩৬ মিনিটে কুনহার গোলেই ব্যবধান বাড়ায় ব্রাজিল। মাঝমাঠে বলের দখল হারায় হাইতি। সেই সুযোগে দ্রুত পাল্টা আক্রমণ করে ব্রাজিল। বল নিয়ে দুরন্ত গতিতে সামনে ছুটে যান ভিনিসিয়ুস জুনিয়র। এরপর রক্ষণভাগের ফাঁক গলে কুনহার উদ্দেশে বাড়ান নিখুঁত এক পাস। সেখান থেকে তার জোরালো শটে বল জালে জড়ায়।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পাকেতা হাইতি রক্ষণভাগের মাথার ওপর দিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের উদ্দেশে দুর্দান্ত এক পাস দেন। বল পেয়ে রক্ষণভাগ ভেঙে এগিয়ে যান ভিনিসিয়ুস। দ্রুতগতিতে পেনাল্টি বক্সে ঢুকে পড়েন তিনি। এ সময় গোলরক্ষক প্লাসিদে বেরিয়ে এলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ঠান্ডা মাথায় পায়ের ফাঁক গলে নিখুঁত শটে গোল করেন।

দ্বিতীয়ার্ধে প্রায় গোল করেই ফেলেছিল হাইতি। ৬৩ মিনিটে বেলেগার্দের নিখুঁত কর্নার খুঁজে নেয় আদেরকে। মারকিনিয়োসের আগেই বলের নাগাল পেয়ে কাছ থেকে জোরালো হেডে গোলমুখে বল পাঠিয়েছিলেন হাইতির এই সেন্টার-ব্যাক। কিন্তু গোললাইনে দেখান গোলরক্ষকের বীরত্বে বিপদমুক্ত হয় ব্রাজিল।

৭৮ মিনিটে হাইতি গোলরক্ষক প্লাসিদের পায়ের ফাঁক গলে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়েছিলেন এন্দ্রিক। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় গোটি। নির্ধারিত সময় শেষে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা