× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ শেষে বিদায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

আপডেট : ৮ ঘণ্টা আগে

জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ছবি: এএনআই নিউজ

জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ছবি: এএনআই নিউজ

জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার অবসরের ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। জার্মান দলের এক সংবাদ সম্মেলনে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক জানান, বর্তমান বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন।

সংবাদ সম্মেলনে নয়্যার বলেন, “এটি জার্মানির হয়ে আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার কোনো পরিকল্পনা আমার নেই। তবে এখন আমি বিদায় বা শেষ ম্যাচ নিয়ে ভাবতে চাই না। প্রতিটি ম্যাচ উপভোগ করতে চাই। মূলত ভেবেচিন্তেই ২০২৪ সালে অবসর নিয়েছিলাম। ঘরের মাঠে ইউরো খেলে বিদায় নিতে চেয়েছিলাম। আমার মতে সেটিই সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু দেশের স্বার্থে আমাকে আবার ফিরতে হয়েছে। মানসিক আর শারীরিকভাবে আর ধকল নিতে পারছি না। ফলে সরে যেতে হবে।”

জাতীয় দলকে আরেকটি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী নয়্যার। ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া এই গোলরক্ষক দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন। তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দলটির শিরোপা জয়ের সামর্থ্য আছে, নইলে আমি এখানে থাকতাম না। দ্বিতীয় বিশ্বকাপ জেতা অবশ্যই আমার জন্য বিশেষ কিছু হবে। যদি কোনো সম্ভাবনা না দেখতাম, তাহলে আজ এখানে বসে থাকতাম না।”

ভবিষ্যতে জার্মানির গোলপোস্ট নিরাপদ হাতেই থাকবে বলেও মনে করেন নয়্যার। তরুণ গোলরক্ষক জোনাস উরবিগের প্রশংসা করে তিনি বলেন, “জোনাস খুব ভালো পথে এগোচ্ছে এবং সবকিছু তার নিজের হাতে। তবে আমার অন্য সতীর্থ গোলরক্ষকেরাও নিজ নিজ ক্লাবে দারুণ করছে। তাদের সবার প্রতিই আমার সম্মান রয়েছে।”

জাতীয় দলে ফেরার পর ওলিভার বাউমানকে মূল একাদশ থেকে সরিয়ে আবারও এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব পান নয়্যার। তবে এ নিয়ে বাউমানের সঙ্গে তার সম্পর্কের কোনো অবনতি হয়নি বলে জানান তিনি।

নয়্যার বলেন, “হারজোগেনাউরাখে আমরা বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আমরা খোলামেলা কথা বলেছি। ওলি অসাধারণ কাজ করেছে। আমাদের দলে চারজন শীর্ষমানের গোলরক্ষক রয়েছে।”

জার্মান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত নয়্যার জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা