× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের অনানুষ্ঠানিক মাসকট এখন ‘মার্লিন’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

মেক্সিকো সিটির ব্যস্ত রিফর্মা অ্যাভিনিউতে ভিড়ের মাঝে দেখা যায় মার্লিনকে, তার মালিক কারলা গোমেজের সঙ্গে ঘুরে বেড়াতে। ছবি: ভিডিও থেকে

মেক্সিকো সিটির ব্যস্ত রিফর্মা অ্যাভিনিউতে ভিড়ের মাঝে দেখা যায় মার্লিনকে, তার মালিক কারলা গোমেজের সঙ্গে ঘুরে বেড়াতে। ছবি: ভিডিও থেকে

মেক্সিকোর রাজধানীর রাস্তায় ফুটবল উন্মাদনার মাঝে এক অদ্ভুত কিন্তু মন ছুঁয়ে যাওয়া দৃশ্য এখন ভাইরাল। ‘মার্লিন’ নামের একটি পোষা হাঁস মেক্সিকোর ছোট্ট জার্সি আর বিশেষভাবে বানানো মোজা পরে হেঁটে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে। আর এই সাধারণ হাঁসটাই এখন হয়ে উঠেছে দেশের বিশ্বকাপ অভিযানের এক অনানুষ্ঠানিক মাসকট।

বিশ্বকাপে সহ-আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলের জয়ের পর রাজধানীর রাস্তায় শুরু হয় উদযাপন। ঠিক সেই সময়ই মেক্সিকো সিটির ব্যস্ত রিফর্মা অ্যাভিনিউতে ভিড়ের মাঝে দেখা যায় মার্লিনকে, তার মালিক কারলা গোমেজের সঙ্গে ঘুরে বেড়াতে।

অনেক দর্শক এই অদ্ভুত দৃশ্য মোবাইলে ধারণ করেন, আর অল্প সময়েই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই মার্লিন হয়ে ওঠে অনলাইন সেনসেশন। অনেকে তাকে মেক্সিকোর ‘নতুন মাসকট’ হিসেবে দাবি করতেও শুরু করেন।

মার্লিনের মালিক কারলা গোমেজ দেশটির গণমাধ্যমে বলেন, “তারা কখনোই ভাবেননি যে তাদের হাঁস এতটা জনপ্রিয় হয়ে উঠবে। তার ভাষায়,‘আমরা সাধারণভাবেই দিন কাটাচ্ছিলাম, হঠাৎ করেই দেখি মার্লিনকে সবাই চিনে ফেলছে। এটা আমাদের জন্য সত্যিই অবাক করা ঘটনা”।

তিনি আরও জানান, তারা কোনো বিতর্কে জড়াতে চান না এবং দেশের অন্যান্য প্রতীক যেমন অ্যাক্সোলটল বা ফিফার জ্যাগুয়ার; সবকিছুকেই তারা সম্মান করেন। তবে মার্লিনের এই জনপ্রিয়তায় তারা খুশি।

এখন রাস্তায় হাঁসটি ঘুরে বেড়ালে অনেকেই তার সঙ্গে সেলফি তোলে, এমনকি গরমে সে মাঝে মাঝে শহরের ফোয়ারায় পানিতে নেমে ঠান্ডাও হয়। কার্লা আশা করছেন, মেক্সিকো দলের জন্য সৌভাগ্য বয়ে আনবে এই মার্লিন। মেক্সিকো দলের উদ্দেশে তিনি বলেন, “আমরা তোমাদের সঙ্গে আছি। আর মার্লিন হলো তোমাদের এক নম্বর ভক্ত”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা