× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি সিরিজ

তীরে এসে তরি ডুবল বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

১৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

১৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। ছবি: ইএসপিএন ক্রিকইনফো

জয়ের আশা জাগিয়েও শেষ মুহূর্তে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৭ রানে হেরেছে স্বাগতিকরা।

এই জয়ের মধ্য দিয়ে সিরিজ নিজেদের নামে করে নিল সফরকারী অস্ট্রেলিয়া। অথচ একটা পর্যায় পর্যন্ত জয়ের পথেই ছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে ১০৩ রান করা বাংলাদেশের শেষ ১০ ওভারে লাগত ৯৪। সেখান থেকে ইনিংসের শেষ ৫ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫৪।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন রেনশো। অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ২০ ওভাবে বাংলাদেশ তুলতে পেরেছে ১৮৯ রান।


বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা উড়ন্ত করে বাংলাদেশ। শুরুতেই দুই প্রান্ত থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান। দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি তামিম। ম্যাট রেনশোকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ৩০ রান করেন এই ওপেনার। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের উদ্বোধনী জুটি।

তিনে নেমে দ্রুতই ফেরেন সৌম্য সরকার। এই টপ অর্ডার ব্যাটার ৯ বলে করেন ১৫ রান। তবে পারভেজ হোসেন ইমনকে সঙ্গে নিয়ে আবারও দারুণ জুটি গড়েন সাইফ। এই জুটিতেই ৯ ওভারে ৩ বলে একশ পার করে স্বাগতিকরা। 

২২ বলে ৩৬ রান করে ইমন ফিরলে পথ হারায় বাংলাদেশ। পরের ওভারেই ফেরেন ৪২ রান করা সাইফও।

লোয়ার মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ শামিম হোসাইন-আব্দুল গাফফার সাকলাইনরা। তাতে আর সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। শেষদিকে তাওহিদ হৃদয় চেষ্টা করেছেন। তবে তার ৩৫ রানের ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে।

এর আগে ব্যাট করতে নেমে রেনশোর বিধ্বংসী ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা