× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসিকে ছাড়িয়ে অনন্য রেকর্ড হ্যারি কেইনের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৬ ১০:৫৩ এএম

আপডেট : ১৯ জুন ২০২৬ ১০:৫৪ এএম

 হ্যারি কেইন। ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

হ্যারি কেইন। ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

‘এল’ গ্রুপের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারায় ইংল্যান্ড। শুরুটা ছিল বেশ নাটকীয়। ১১ মিনিটে পাওয়া পেনাল্টি প্রথমবার মিস করেন কেইন, শট ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ।

তবে ভিএআর নিয়মে গোললাইন এগিয়ে আসার কারণে ইংলিশ অধিনায়ক আবার সুযোগ পান। দ্বিতীয়বারের শটে আর ভুল করেননি তিনি।

২০২৬ বিশ্বকাপে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি গোলের রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

 ম্যাচে স্পট-কিক থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন কেইন। এর মাধ্যমে বিশ্বকাপে তার পেনাল্টি গোলের সংখ্যা দাঁড়ায় পাঁচে। আর এতেই তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিসহ আরও কয়েকজন কিংবদন্তিকে।

এর আগে বিশ্বকাপে চারটি করে পেনাল্টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, আর্জেন্টিনার কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক। তাদের সবাইকে ছাড়িয়ে এখন তালিকার শীর্ষে ইংল্যান্ডের এই গোলমেশিন।

বিশ্বকাপের মতো চাপের মঞ্চে পেনাল্টি নেওয়া সবসময়ই বড় পরীক্ষা। কিন্তু ইংল্যান্ড অধিনায়ক বারবার প্রমাণ করেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে তার স্নায়ু কতটা শক্ত। সেই দক্ষতার ফল হিসেবেই ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক রেকর্ড।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ডে চ্যালেঞ্জ জানানোর সুযোগ রয়েছে কেবল মেসির সামনে। তবে সেটির জন্য আর্জেন্টাইন অধিনায়ককে আসরের বাকি ম্যাচগুলোতে আরও পেনাল্টি থেকে গোল করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা