× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাইগ্রেসদের টি-২০ শেখাল অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ঘণ্টা আগে

আপডেট : ১০ ঘণ্টা আগে

বাংলাদেশের উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ার উদ্‌যাপন। ছবি: নিউজ ১৮

বাংলাদেশের উইকেট নেয়ার পর অস্ট্রেলিয়ার উদ্‌যাপন। ছবি: নিউজ ১৮

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

গতকাল বুধবার ইংল্যান্ডের হেডিংলিতে ব্যাটিং-বোলিংয়ের দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই আউট হন দিলারা আক্তার। এরপর জুয়ায়রিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার ও শারমিন আক্তার দ্রুত ফিরে যান। ৮ ওভারে মাত্র ২৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দলের বিপদে অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজন মিলে ৩২ রানের জুটি গড়লেও রান তোলার গতি ছিল ধীর। রিতু ২৬ বলে ১৬ রান করে আউট হন। অন্যদিকে দীর্ঘ সময় উইকেটে থাকলেও নিগার সুলতানা ৪৭ বলে মাত্র ২৭ রান করতে পারেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ৭৭ রান।

অস্ট্রেলিয়ার হয়ে এলিস পেরি দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এ ছাড়া কিম গার্থসহ অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করে বাংলাদেশকে বড় স্কোর গড়তে দেননি। ৭৮ রানের তাড়ায় অস্ট্রেলিয়া শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। মারুফা আক্তার ১০ রানে বেথ মুনিকে ফিরিয়ে কিছুটা আশা জাগালেও জর্জিয়া ভল ও এলিস পেরি আর কোনো সুযোগ দেননি। ভল ৩২ বলে অপরাজিত ৪৫ ও পেরি ১৫ বলে অপরাজিত ১৯ রান করে দলকে ৯.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। ম্যাচসেরা নির্বাচিত হন এলিস পেরি। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী শনিবার পাকিস্তানের বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০ ওভারে ৭৭/৮

অস্ট্রেলিয়া : ৯.৩ ওভারে ৭৮/১

ফল : অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা : এলিস পেরি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা