× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডি মারিয়ার কাতার বিশ্বকাপ অনিশ্চিত

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ১৩:২০ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ১৩:২১ পিএম

আনহেল ডি মারিয়ার

আনহেল ডি মারিয়ার

নতুন ক্লাব জুভেন্টাসে অভিষেকটা দুর্দান্ত হয়েছে আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার। প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন তিনি। তবে আনন্দের পর বিষাদ নিয়ে তাকে ছাড়তে হয়েছে মাঠ। চোট পেয়ে ম্যাচের ৬৫ মিনিটেই মাঠ ছ ড়েন তিনি।

জুভেন্টাস-সাসসুয়েলো ম্যাচে ২৫ মিনিটেই আর্জেন্টিনার সমর্থকদের আনন্দে ভাসান ডি মারিয়া। বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে নতুন ক্লাবের হয়ে অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে মাতান এ আর্জেন্টাইন। সিরি ‘আ’ অভিষেকটা স্মরণীয় হয়ে থাকল তার। 

কিন্তু আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আর দলটির সমর্থকদের চিন্তার ভাঁজ পড়ে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে। চোট নিয়ে মাঠ ছাড়েন এ তারকা। কাতার বিশ্বকাপে ডি মারিয়ার খেলা নিয়ে এখন তৈরি হয়েছে শঙ্কা। 

তবে ডি মারিয়ার চোট নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। ম্যাচ শেষে তিনি বলেন,

আমি উদ্বিগ্ন নই। ফুটবলে এমন ঘটনা তো ঘটেই। এক সপ্তাহ আগেও তার অ্যাডাক্টরে সমস্যা হয়েছিল।

তবে আফসোসও দেখা গেছে এই কোচের। বলেন, দল ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমি হয়তো তাকে তুলে নিতে পারতাম। কিন্তু সে মাঠে খেলাটা উপভোগ করছিল।

কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। তবে তা যে লম্বা সময়ের জন্য সেটি বুঝা যাচ্ছে। কেননা ইতালির ক্লাবটির চিকিৎসকেরা জানিয়েছেন, ১০ দিন পর আবার আর্জেন্টাইন উইঙ্গারের চোটের অবস্থা খতিয়ে দেখবেন তারা। তারপর জানা যাবে সারতে কত দিন লাগবে এ তারকার। 

প্রবা/আরএম/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা