প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১০:১০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ১০:২৭ এএম
নেইমার জুনিয়র। ছবি: অলিম্পিক্স ডট কম
চোটের ঝুঁকি থাকা সত্ত্বেও নেইমার জুনিয়রকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে ব্রাজিল। তবে মাঠে তার প্রত্যাবর্তন ঠিক কবে হবে, তা এখনও অনিশ্চিত।
তারকা ফরোয়ার্ডকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট। বর্তমান পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও নেইমারের খেলার সম্ভাবনা নেই। ফলে নকআউট পর্ব থেকেই তাকে মাঠে দেখা যেতে পারে।
বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয়
গ্রুপ ম্যাচের আগে এখনও অনুশীলনে ফিরতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। নিউইয়র্কে
দলের অনুশীলন ক্যাম্পে সোমবারও তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে পুনর্বাসন
কার্যক্রম চালিয়ে গেছেন।
এক সপ্তাহ আগে করা মেডিকেল
পরীক্ষার পুনর্মূল্যায়ন সোমবার আবার করা হয়েছে। তবে সেই পরীক্ষার ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে
প্রকাশ করেনি ব্রাজিল। এদিকে ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসকরা
নেইমারকে দ্রুত মাঠে ফেরানোর চেয়ে নকআউট পর্বের জন্য পুরোপুরি ফিট করে তোলার দিকেই
বেশি গুরুত্ব দিচ্ছেন। সে কারণে গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে
তার না খেলার সম্ভাবনাই বেশি।
ব্রাজিল শিবিরে নেইমারকে
নিয়ে সতর্ক অবস্থানই বজায় রাখা হচ্ছে। পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হলে নকআউট পর্বে
দলের সবচেয়ে বড় তারকাকে মাঠে নামাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।