প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৬ ০৮:৪৯ এএম
আপডেট : ১৭ জুন ২০২৬ ০৯:১৮ এএম
হ্যাটট্রিকের পর লিওনেল মেসি। ছবি: ফিফা বিশ্বকাপ ফেসবুক পেজ
নিজের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন লিওনেল মেসি।
যুক্তরাষ্টের কানসাস সিটির কানসাস স্টেডিয়ামে বুধবার আলজেরিয়ার বিপক্ষে এ কৃতিত্ব অর্জন করেন মেসি।
প্রথম অর্ধের ১৭ মিনিটে দুর্দান্ত একটি গোলে আর্জেন্টিনার গোলের সূচনা করেন তিনি।
পরে দ্বিতীয় অর্ধের ৬০ মিনিটে আলজেরিয়ার গোলকিপারকে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করেন।
৭৬ মিনিটে ফুটবল বিশ্বকাপ ২৬ এর প্রথম হ্যাটট্রিক এবং এ বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন নিজ ঝুলিতে।