× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রেমিওতে যোগ দিলেন লুইস সুয়ারেজ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:০৮ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১৫:৩৩ পিএম

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ক্লাব বদলালেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে যোগ দিলেন তিনি। ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে ২০২৪ সালের শেষ পর্যন্ত ওই ক্লাবে খেলবেন এই তারকা স্ট্রাইকার।

গত বছর অক্টোবরে সুয়ারেজ তার ছেলেবেলার ক্লাব ন্যাসিওলান থেকে বিদায় নেন। ন্যাসিওলানের হয়ে খেলেছেন ১৬ ম্যাচ। করেছেন আটটি গোল। উরুগুয়ে চ্যাম্পিয়নশিপও জিতেছেন তিনি। 

বিবিসি জানিয়েছে, ৩৫ বছর বয়সি এই স্ট্রাইকার এর আগে ইউরোপজুড়ে দাপিয়ে খেলেছেন। লিভারপুল, বার্সেলোনা আয়াক্স আমস্টারডাম এবং অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন। তার স্বপ্নের ফর্ম ছিল বার্সেলোনায় খেলার সময়। মেসি, নেইমার, সুয়ারেজদের আক্রমণকে ভয় পেত প্রতিটি দল। একের পর এক গোল করে গেছেন সুয়ারেজ।

নেইমার বার্সেলোনা ছেড়ে গেলেও থেকে যান সুয়ারেজ। তৈরি হয় মেসি-সুয়ারেজ নতুন জুটি। সেই জুটি স্পেনের ক্লাবকে একের পর এক ট্রফি এনে দিয়েছিল। মেসির সঙ্গে তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব। যা এখনও আছে।

সম্প্রতি বিশ্বকাপে সুয়ারেজের জাতীয় দল উরুগুয়ে সেমিফাইনাল পর্যন্ত  পৌঁছাতে পারেনি। চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন সুয়ারেজরা। তবে সেসব এখন অতীত। বিশ্বকাপ জিতেছেন তার প্রিয় বন্ধু লিওনেল মেসি। 

১৭ জানুয়ারি রেকোপা গাউচা সুপার কাপে গ্ৰেমিওর হয়ে সাও লুইজের বিপক্ষে নতুন বছরে নতুন যাত্রা করবেন সুয়ারেজ। সেই ম্যাচেই নতুনভাবে দেখা যাবে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজকে। উরুগুয়ের এই তারকার খেলা দেখতে মুখিয়ে রয়েছে পুরো বিশ্ব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা