× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের ফুটবল উন্মাদনা ব্রাজিলের সংবাদমাধ্যমে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

ঢাকা শহরের বিভিন্ন বহুতল ভবনের ছাদে উড়ছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা শহরের বিভিন্ন বহুতল ভবনের ছাদে উড়ছে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশের ব্রাজিল-উন্মাদনা এবার জায়গা করে নিয়েছে ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা, ব্যানার ও রঙিন সাজসজ্জার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যমগুলো।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গি গ্লোবো’সহ একাধিক গণমাধ্যম তাদের প্রতিবেদনে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আবেগ ও সমর্থনের বিষয়টি তুলে ধরে। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য না থাকলেও বাংলাদেশের কোটি কোটি মানুষের মধ্যে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

বিশেষ করে বিশ্বকাপের সময় দেশের বিভিন্ন অঞ্চল ব্রাজিলের সবুজ-হলুদ এবং আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকায় সজ্জিত হয়ে ওঠার বিষয়টি ব্রাজিলিয়ানদের দৃষ্টি আকর্ষণ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত ফুটবল উন্মাদনার চিত্র ফুটে উঠেছে।

প্রতিবেদনগুলোতে বাংলাদেশের ব্রাজিল-সমর্থনের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, পেলে ও গারিঞ্চার সময় থেকে এ দেশে ব্রাজিলের জনপ্রিয়তা গড়ে ওঠে। পরবর্তীতে জিকো-সক্রেটিসদের যুগে টেলিভিশনের প্রসারের সঙ্গে সঙ্গে সেই সমর্থন আরও বিস্তৃত হয়।

বাংলাদেশের ফুটবল সংস্কৃতি নিয়ে নির্মিত ‘ঢাকা ভাইব্রাÑ ফুটবল অ্যাডভেঞ্চারস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের কথাও উল্লেখ করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম। প্রামাণ্যচিত্রটির পরিচালক রাফায়েল বারগামাস্কি বলেছেন, বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম এবং ব্রাজিলের প্রতি আবেগ তাকে মুগ্ধ করেছে।

এদিকে ঢাকার বিভিন্ন স্থানে পেলে, রোনালদো ও নেইমারকে নিয়ে আঁকা দেয়ালচিত্রও ব্রাজিলের সংবাদমাধ্যমে গুরুত্ব পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও তাদের প্রতিবেদনে উঠে এসেছে। ওই ঘটনায় অন্তত ৫০ জন আহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে।

সব মিলিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যম বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নিঃশর্ত সমর্থন ও বিশ্বকাপ ঘিরে তাদের ব্যতিক্রমী উন্মাদনাকে বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা