× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: এপি

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। ছবি: এপি

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের মাঝপথেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। আধুনিক ক্রিকেটের ‘ফ্যাব ফোর’এর অন্যতম সদস্য হিসেবে পরিচিত উইলিয়ামসন ১৬ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বিদায় নিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন।

অবসরের ঘোষণার ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজে আর দেখা যাবে না তাকে। আগামী বুধবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তিনি খেলবেন না। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে উইলিয়ামসন করেন ০ ও ১৮ রান। সেই ম্যাচে নিউজিল্যান্ড ১১৫ রানে পরাজিত হয়। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

উইলিয়ামসনের বিদায় প্রসঙ্গে ব্ল্যাকক্যাপসের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, “যারা কেনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন, তারা জানেন তিনি কতটা অসাধারণ একজন খেলোয়াড় এবং মানুষ। তার সঙ্গে কাজ করা সত্যিই বিশেষ অভিজ্ঞতা ছিল”।

তিনি আরও বলেন, “তার পরিসংখ্যান এবং ব্যাটিং দক্ষতা নিজেই তার সামর্থ্যের প্রমাণ। তবে একজন ক্রিকেটার হিসেবে নয়, বরং দল ও বিশ্ব ক্রিকেটে তার প্রভাবই হবে তার সবচেয়ে বড় উত্তরাধিকার। দলের সংস্কৃতি ও মানদণ্ড গঠনে তার অবদান দীর্ঘদিন ধরে অনুভূত হবে”।

ওয়াল্টারের ভাষায়, “কেন সবসময় দলের স্বার্থকে নিজের আগে রেখেছে। তাকে হারাতে পেরে আমরা অবশ্যই হতাশ, তবে সে নিজের সিদ্ধান্তে সন্তুষ্ট এবং শান্তিতে আছে জেনে আমরা খুশি। তিনি ছিলেন অসাধারণ একজন খেলোয়াড়, দুর্দান্ত সতীর্থ, অনন্য নেতা এবং ক্রিকেটের এক অসামান্য দূত”।

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক উইলিয়ামসন মোট রান করেছেন ১৯ হাজার ৩৪৬। টেস্ট ক্রিকেটে তার সংগ্রহ ৯ হাজার ৫১৫ রান। ক্যারিয়ারে তিনি ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন, যা তাকে নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।

২০১০ সালে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ামসন গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ওই ফরম্যাটে ২,৫৭৫ রান করে তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করেন।

শুধু ব্যাটার হিসেবেই নয়, নেতৃত্বগুণ ও বিনয়ী ব্যক্তিত্বের কারণেও ক্রিকেট অঙ্গনে ব্যাপক শ্রদ্ধা অর্জন করেছেন উইলিয়ামসন। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন ফরম্যাটেই নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধিনায়কত্বে দল দুটি আইসিসি বিশ্বকাপের ফাইনাল, তিনটি সেমিফাইনাল খেলেছে এবং ২০২১ সালে প্রথমবারের মতো আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের গৌরব অর্জন করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা