গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পরিবর্তিত সূচিতে অস্ট্রেলিয়ায় কেবল তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ওই সময় নিউজিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণেই তিনটি ম্যাচ খেলবে তারা। প্রথমবারের মতো কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় যাবেন নিগার সুলতানা-নাহিদা আক্তাররা। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের। কিন্তু আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফির সূচি পরিবর্তন হওয়ায় বদল এলো অস্ট্রেলিয়া-বাংলাদেশের সিরিজে।
নারীদের আইসিসির এই নতুন টুর্নামেন্টটি
আগামী বছর শ্রীলঙ্কায় জুন-জুলাইয়ে হওয়ার কথা ছিল। সবশেষ আইসিসি সভায় সেই টুর্নামেন্ট
ফেব্রুয়ারিতে এগিয়ে আনা হয়েছে। অবশ্য এই কারণেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি
বাতিল করা হয়েছে বলে জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সূচি পরিবর্তনে রাজি হওয়ায় বাংলাদেশকে
ধন্যবাদ জানিয়েছে তারা। ‘বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতার
জন্য। বিশেষ করে, নিউজিল্যান্ড দুইবার অস্ট্রেলিয়া সফর করতে রাজি হওয়ায় কৃতজ্ঞ। আর
পূর্বনির্ধারিত সূচিতে আগামী ৯ থেকে ২২ অক্টোবর ব্রিসবেন ও সিডনিতে তিনটি করে ওয়ানডে
ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ায় এখন ১৪ অক্টোবরই
শেষ হবে নিগারদের অস্ট্রেলিয়া সফর। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে তিনটি টি-টোয়েন্টি
হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর। আর বাংলাদেশ সিরিজের মতো নিউজিল্যান্ড সিরিজের সূচিতেও পরিবর্তন
এনেছে সিএ। দুই দফায় অস্ট্রেলিয়া সফর করবে তারা। প্রথম দফায় ১৮, ২০ ও ২২ অক্টোবর টি-টোয়েন্টি
সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা। নারী চ্যাম্পিয়নস ট্রফির পর দ্বিতীয়
দফায় অস্ট্রেলিয়া সফর করবে নিউজিল্যান্ডের মেয়েরা। মার্চের ৬, ৮ ও ১০ হবে দুই দলের
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। ক্যানবেরায় প্রথম ওয়ানডের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে
ব্রিসবেনের জাঙ্কশন ওভালে।