× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানুয়ারিতে মেসির বিরুদ্ধে খেলবেন রোনালদো

প্রবা ডেস্ক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ১২:০০ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ১২:০৩ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।

বিশ্বফুটবলের অন্যতম সেরা দুই ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। সদ্য শেষ হওয়া কাতার বিশ্বকাপেও নিজ নিজ দেশের হয়ে খেলেছেন এই দুই তারকা। 

মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই ছিটকে যায় পর্তুগাল। এরপর গুঞ্জনকে সত্যি করে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন সিআরসেভেন। 

স্পোর্টস টিভি জানিয়েছে, নতুন ক্লাবে যোগ দেওয়ার পরবর্তীতে নতুন বছরের জানুয়ারি মাসেই ফুটবল মাঠে মুখোমুখি হতে পারেন দুই তারকা মেসি এবং রোনালদো। নতুন ক্লাবের হয়ে রোনালদো চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামাতে পারেন ওই ম্যাচে।

জানুয়ারিতে সৌদি আরবেই একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে সৌদিতে খেলবে ফরাসি ক্লাব পিএসজি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার চেষ্টা চলছে। 

সেই ম্যাচে পিএসজির প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে সৌদির দুই প্রখ্যাত ক্লাব আল হিলাল এবং আল নাসরের যৌথ একাদশ। দুই ক্লাবের সেরা ফুটবলারদের নিয়ে দল গড়া হবে। ফলে বসতে পারে মহাতারকাদের মিলনমেলা। 

এমনিতেই এই মুহূর্তে পিএসজিতে রয়েছেন মেসি-নেইমার-এমবাপ্পের মতন মাঠ কাঁপানো তিন ফুটবলার। এবার তাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে দেখা যেতে পারে রোনালদোকে। ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর ফ্রি এজেন্ট ছিলেন রোনালদো। এরপরই তিনি যোগ দেন আল নাসর ক্লাবে ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা