× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিডিবি হাই স্কুল ওল্ড স্টুডেন্টস লেজেন্ড ফুটবল টুর্নামেন্ট ২০২৬

১৯৯৫ ব্যাচের শিরোপা অক্ষুণ্ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবেই শিরোপা জেতে ১৯৯৫ ব্যাচ ফুটবল দল। ছবি : সংগৃহীত

টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবেই শিরোপা জেতে ১৯৯৫ ব্যাচ ফুটবল দল। ছবি : সংগৃহীত

নরসিংদীর ঘোড়াশালের পলাশের ওয়াপদায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট- যার নাম পিডিবি হাই স্কুল ওল্ড স্টুডেন্টস লেজেন্ড ফুটবল টুর্নামেন্ট। ঐতিহ্যবাহী ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র মাঠে এই আসরটি এ নিয়ে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বারের মতো। ১৯৯৫ ব্যাচ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রাখে। রানার্সআপ হয় ১৯৯৮ ব্যাচ।


রানার্সআপ ১৯৯৮ ব্যাচ ফুটবল টিম। ছবি : সংগৃহীত

এক দিনের আয়োজিত মোট ১৫ ম্যাচের এই টুর্নামেন্টটি ছিল দিবা-রাত্রির। টুর্নামেন্টটি উপভোগ করেন হাজারো দর্শক। সমাপনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় নয়নাভিরাম আতশবাজি। খেলার বিরতির ফাঁকে ফাঁকে গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন ১৯৮৭ ব্যাচের মোয়াজ্জেম হোসেন।

গত ৩০ মে অনৃুষ্ঠিত এই টুর্নামেন্টের বৈশ্যিষ্ট ছিল এটি কোনো তরুণদের নয়, এটি ছিল ‘বুড়োদের’ টুর্নামেন্ট! যারা পিডিবি হাই স্কুলের (স্থাপিত : ১৯৭০) শিক্ষার্থী (অবশ্য টুর্নামেন্ট কমিটির অনুমতি নিয়ে তিন দলের হয়ে তিন খেলোয়াড় অংশ নেন, যারা অন্য স্কুলের শিক্ষার্থী ছিলেন) ছিল এবং যাদের বয়স ঊর্ধ্ব-৪০, তাদের নিয়েই আয়োজিত হয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট কমিটি সব দলকেই একটি সুদৃশ্য জার্সি উপহার দেয়, যার পৃষ্ঠপোষক ১৯৯২ ব্যাচের শিক্ষার্থী ও জাপান প্রবাসী পলাশের ‘পিওয়াই হালাল কিচেন’। তিন গ্রুপে খেলা ১০টি দলই তাদের নিজস্ব অর্থায়নে জার্সি পরে খেলে। প্রত্যেক দলই নিজস্ব-সুদৃশ্য লোগো-ও তৈরি করে, যা টুর্নামেন্টে যোগ করে ভিন্ন এক মাত্রা।


আসরের ব্যতিক্রমী দল ছিল ১৯৯৩ ব্যাচ ফুটবল টিম। ছবি : সংগৃহীত

আসরের বেশিরভাগই দলের খেলোয়াড়দেরই ফিটনেস-দম-অনুশীলন  ... এসব কিছুই ছিল না। তারপরও তারা খেলেছে মনের টানে। তাদের কথা ভেবেই আয়োজক কমিটি (ওল্ড স্টুডেন্টস অব পিডিবি হাই স্কুল) খেলার  সময়সীমা করে মোট ২০ মিনিট (৫ মিনিট বিরতি)। খেলতে গিয়ে অনেকেই আহত হন, তীব্র গরমে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু তারপরও সবার মনে ছিল অনাবিল চিত্তসুখ। কেননা এই টুর্নামেন্ট যে একটি মিলনমেলা ছিল, যার মাধ্যমে অনেকদিন পর পিডিবি হাই স্কুলের সিনিয়র-জুনিয়র সবাই পরস্পরের দেখা পেয়েছে, সান্নিধ্যে এসেছে, চুটিয়ে জম্পেশ আড্ডা মেরেছে, মনখুলে পুরনো মধুময় দিনের স্মৃতিচারণ করতে পেরেছে, শৈশব-কৈশোরের বহু স্মৃতি বিজরিত স্থানে জড়ো হতে পেরেছে ... এ যে পরম পাওয়া! টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর বেশিরভাগ খেলোয়াড়-সমর্থকরাই অনেক দূর-দূরান্ত (প্রবাসীসহ) থেকে খেলতে আসেন।

খেলার প্রসঙ্গে আসা যাক। প্রথম সেমিফাইনালে ১৯৯৫ এসএসসি ব্যাচ ২-০ গোলে ১৯৯৭ ব্যাচকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের জহির ও রাসেল ১টি করে গোল করেন। দ্বিতীয় সেমিফাইনালে ১৯৯৮ ব্যাচ ২-১ গোলে ১৯৯৯ ব্যাচকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে। বিজয়ী দলের সজল জোড়া গোল করেন। বিজিত দলের রাশেদ একমাত্র গোলটি করেন।

টুর্নামেন্ট কমিটির বিশেষ জার্সি পরে অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়রা যখন এক ফ্রেমে । 
ছবি : সংগৃহীত

ফাইনালে ’৯৫ ব্যাচ মুখোমুখি হয় ’৯৮ ব্যাচের। জহির ও রাসেলের গোলে ’৯৫ ব্যাচ ২-০ গোলে ’৯৮ ব্যাচকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ের আনন্দে মেতে ওঠে। বিজয়ী দলের জহির প্লেয়ার অব দ্য ফাইনাল হন। ’৯৫ ব্যাচ পায় চ্যাম্পিয়ন ট্রফি। ’৯৫ ব্যাচের খেলোয়াড়রা হলেন : রাজন, রিপন, জহির, বিল্লাল, মতি, আজম, মাসুদ, মিলন, রাসেল, শফিক, হালিম, কুরবান, কাউসার, লিয়াকত, নজরুল, অপু, শাহীন ও রাসেল-২।

রানার্সআপ ট্রফি পায় ’৯৮ ব্যাচ। এই দলে ছিলেন : জাকির, বাচ্চু, রাজীব, নাহিদ, সারজিল, আসাদ, ইতি, রিপন, রাসেল, হেলাল, সজল, মইন উদ্দিন, সোহেল, শামীম, সোহাগ, মিজানুর, কামরুল,  টুটুল ও কাজল।  

টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন ’৯৯ ব্যাচের আকরামুল (৪ গোল)। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের (গোল্ডেন গ্লাভ) পুরস্কার লাভ করেন ১৯৯৩ ব্যাচ ফুটবল দলের অতিথি খেলোয়াড় পলাশ (১৯৯২ ব্যাচ)। জাপান প্রবাসী ও স্টাইলিশ এই গোলকিপারের টাইব্রেকারের শট ফেরানোসহ দুর্দান্ত কিছু সেভ উপস্থিত দর্শকের দারুণ বিনোদন জোগায়।

১৯৯৩ ব্যাচের কথা না বললেই নয়। গত আসরে তারা সেমিফাইনাল খেললেও এবার তারা বিদায় নেয় কোয়ার্টার ফাইনালে। টুর্নামেন্টে তাদের বিশেষত্ব ছিল একটি গ্রুপ ম্যাচে তারা ম্যাচ শুরুর মাত্র ১২ সেকেন্ডে গোল করে তাক লাগিয়ে দেয়, যা এই আসরের দ্রুততম গোল।

নব্বইয়ের দশকে ঘোড়াশাল পিডিবিতে বহুল আলোচিত ও ঐতিহ্যবাহী ‘৫ টাকার বেট ফুটবল ম্যাচ’-এর প্রবর্তক ছিল এই ১৯৯৩ ব্যাচ। এই দলের খেলোয়াড় ও সমর্থকরা ছিলেন : কালাম, রুমেল, নাজমুল, রিজভী, সুমন, আমিন (অধিনায়ক), মুকুল, শহীদ, আনিবুর, জুয়েল, কনক, সুজন, মোহসিন, জাফর, মিলটন, পলাশ (অতিথি খেলোয়াড়, ’৯২ ব্যাচ), টিটু, তৌহিদ ও তোফাজ্জল।

অংশগ্রহণকারী ১০ দলের সুদৃশ্য লোগো। সবার ওপরে টুর্নামেন্টের লোগো। 
ছবি : সংগৃহীত

উচ্চপদস্থ কমিটি প্যানেল এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটি প্যানেলে ছিলেন : আমিনুল হক, শাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম ও কার্যকরী কমিটির সব সদস্য।

রেফারি প্যানেলে ছিলেন : কালাম, আক্তার, শফিক, শামীম, রিফাত, নিশাত ও আরিফ।

ধারাভাষ্যকার প্যানেলে ছিলেন : জাহাঙ্গীর, আতিক ও সুমন।

খেলা সহযোগী প্যানেল : জামিল ( স্কুল টিচার) এবং পিডিবি স্কুল স্কাউট দল।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এনামুল হক (প্রধান প্রকৌশলী, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র), নুরুল হক নবী (পিডিবি স্কুলের শিক্ষক) এবং পিডিবি স্কুলের সাবেক ছাত্রবৃন্দ।

বিশেষ অতিথি ছিলেন : ডিডি সিকিউরিটি মাসুদ উজ জামান, সিবিএ সভাপতি শরীফ হোসেন।

আয়োজক কমিটিতে ছিলেন : ১৯৯৭ ব্যাচের রানা, স্বপন, আজাদ, ১৯৯৮ ব্যাচের মইন, বাচ্চু, ইতি, নাহিদ, ১৯৯৯ ব্যাচের আকরামুল, কিরণ, ২০০০ ব্যাচের উমর, ইলিয়াস, ওসমান ও ২০০১ ব্যাচের আসরাফ।


এ.আই দ্বারা নির্মিত টুর্নামেন্টের আয়োজক কমিটির ব্যানার। 
ছবি : সংগৃহীত 

অংশগ্রহণকারী দল : এ-গ্রুপে ১৯৯৫, ১৯৯৮ ও ১৯৯০-৯২-৯৯ (মিশ্র দল), বি-গ্রুপে ১৯৯৭, ১৯৮৯ ও ১৯৯৯, সি-গ্রুপে ১৯৯৩, ১৯৮১-৯০ (মিশ্র দল), ২০০০ ও ১৯৯৪।

রোল অব অনার : সাল-২০২৫, চ্যাম্পিয়ন-১৯৯৫, রানার্সআপ-২০০০; সাল ২০২৬, চ্যাম্পিয়ন-১৯৯৫, রানার্সআপ-১৯৯৮।

আরকে/প্রবা

 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা