চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।
ক্রীড়াঙ্গনের স্বর্ণযুগ ফেরাতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক এবং ফাইনান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তিনি বলেন, খেলাধুলাকে সামনে নিতে হলে আোদের অবকাঠামো উন্নয়ন করতে হবে। বুধবার (১০ জুন ) বিকেলে নগরীর কাজির দেউড়ি এলাকার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রাঙ্গনে চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিসিবি পরিচালক ইসরাফিল খসরু বলেন, আমরা যদি অবকাঠামো উন্নয়ন না করি; তাহলে খেলোয়াড় তৈরি হবে না। যেকোন খেলারই মুল তারকা হলো আমাদের খেলোয়াড়রা। আমি কোন মন্ত্রী, এমপি নয় তারপরও আপনারা আমাকে যে সম্মান জানিয়েছেন; তা চিরদিন মনে রাখবো। স্থানীয় সিনিয়র ক্রীড়া সংগঠকদের সাথে নিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজে করে যাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, চট্টগ্রামে খেলার মাঠ সংকটকে সামনে রেখে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ তৈরীর কাজ করছে। এছাড়াও চট্টগ্রাম আউটার স্টেডিয়াম ও অনুশীলন মাঠের উন্নয়নের জন্য এরইমধ্যে সিটি করপোরেশন ১০ কোটি টাকা ররাদ্দ দিয়েছে।
চট্টগ্রাম ক্রীড়া সংগঠক পরিষদের আহবায়ক হাজী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এইচ এম রাশেদ খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস ক্লাব উপদেষ্টা হাফিজুর রহমান, সভাপতি এ্যাডভোকট শাহীন আফতাব রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহাজাদা আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, মোহাম্মদ আজিজ, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল, মন্জুর আলম মঞ্জুসহ নগর বিএনপি নেতৃবৃন্দ, সিজেকেএস ক্লাব সমিতির কর্মকতা ও সদস্য, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, ক্রীড়া সংগঠক, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কর্মকতা, সদস্য ও ক্রীড়াবিদরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত বিসিবি পরিচালক ইসরাফিল খসরুকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।