× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২৪ নম্বরে উঠে গেছেন নাহিদ রানা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২৪ নম্বরে উঠে গেছেন নাহিদ রানা। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদ রানার কাছে কুপোকাত অস্ট্রেলিয়া। জাতীয় দলের তরুণ এই পেসারের গতিময় বোলিংয়ে মঙ্গলবার বাংলাদেশের কাছে ধরাশায়ী হয় অজিরা। এবার তারই পুরস্কার পেলেন নাহিদ। বিশাল লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছে গেছেন তিনি।

ছেলেদের ক্রিকেটের র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ হয়েছে বুধবার দুপুরে। আইসিসি হালনাগাদে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়েছেন নাহিদ। নাহিদ ছাড়াও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তানজিদ হাসান তামিম।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে ৪১ রানে ৪ উইকেট নিয়েছেন নাহিদ। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই সেরা বোলিং ফিগারের রেকর্ড।

এমন পারফরম্যান্সের পর বোলারদের র‍্যাঙ্কিংয়ে এখন ২৪ নম্বরে উঠে গেছেন নাহিদ। তার নামের পাশে রয়েছে ৫৩৫ রেটিং পয়েন্ট। এই র‍্যাঙ্কিং ও রেটিং- দুটিই নাহিদের ক্যারিয়ার সেরা।


আইসিসি র‍্যাঙ্কিং, ওয়ানডে র‍্যাঙ্কিং, নাহিদ রানা ওয়ানডে অধিনায়ক ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ৮ নম্বরে। এছাড়া ৩২ নম্বর অবস্থান ধরে রেখেছেন তাসকিন আহমেদ।

বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ২ ধাপ এগিয়ে উঠেছেন ৩৭ নম্বরে। বোলারদের তালিকায় সবার ওপরে আফগানিস্তানের রশিদ খান।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৩৩ নম্বরে উঠেছেন প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫৪ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম। একই ম্যাচে ৬৭ রান করা নাজমুল হোসেন শান্ত ২ ধাপ এগিয়ে উঠেছেন ২৯ নম্বরে।

তবে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা