× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের এক দিন আগে বড় জয় আর্জেন্টিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

পুরো নব্বই মিনিটের খেলায় দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

পুরো নব্বই মিনিটের খেলায় দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ছবি: রয়টার্স

বিশ্বকাপ শুরুর একদিন আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

পুরো নব্বই মিনিটের খেলায় দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল স্কালোনির দল।

ম্যাচটি যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। খেলার প্রথম ৪৫ মিনিট শেষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই লিওনেল মেসির সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ৭২ মিনিটে আবারও গোল করে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন মেসি।

দুই গোলে এগিয়ে থেকে আক্রমণের ধার আরও বাড়ায় আর্জেন্টিনা। ৮৬ মিনিটে থিয়াগো আলমাদার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধানেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা সতর্ক হতে হয় আর্জেন্টিনাকে। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত পাল্টা আক্রমণে যায় আইসল্যান্ড। 

তবে নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন এলার্টসন। তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা।

শুরুর ধাক্কা সামলে দ্রুতই খেলায় নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। বল দখলে রেখে ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে থাকে তারা। 

অন্যদিকে রক্ষণাত্মক কৌশলে খেলা আইসল্যান্ড সুযোগ বুঝে পাল্টা আক্রমণের চেষ্টা চালালেও আর্জেন্টিনার চাপে তারা সুবিধা করতে পারেনি।

আর্জেন্টিনার আক্রমণভাগে প্রথমার্ধে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন নিকো পাজ। তার নিখুঁত পাস ও গতিশীলতায় বারবার চাপের মুখে পড়ে আইসল্যান্ডের রক্ষণভাগ। 

এক পর্যায়ে একটি দারুণ সুযোগ তৈরি করলেও তা থেকে গোল আসেনি। বক্সের বাইরে থেকে নেওয়া একটি ফ্রি কিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

আইসল্যান্ড মাঝেমধ্যে লম্বা বল ও থ্রো-ইনের মাধ্যমে আক্রমণের চেষ্টা করলেও আর্জেন্টিনার সংগঠিত রক্ষণভাগ তা সহজেই সামলেছে। ফলে প্রতিপক্ষের গোলরক্ষককে খুব বেশি চাপের ফেলতে পারেনি আইসল্যান্ড।

প্রথমার্ধের শেষ দিকে আবারও আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। বাম প্রান্ত দিয়ে এগিয়ে এসে সিমিওনের একটি শট রুখে দেন আইসল্যান্ডের গোলরক্ষক। এরপর নিকো পাজের আরেকটি সুযোগও কাজে লাগেনি।

পুরো ম্যাচজুড়েই বল দখল, আক্রমণের ধার এবং নিয়ন্ত্রণে স্পষ্ট আধিপত্য দেখায় আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত দারুণ জয় নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করল বর্তমান চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা