× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

খুলনাকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া বাড়ি স.প্রা.বি.

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ বালক বিভাগে খুলনাকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ বালক বিভাগে খুলনাকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

​জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ বালক বিভাগে খুলনাকে ৩-০ গোলে গুঁড়িয়ে ফাইনালে বাকেরগঞ্জের দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা খুলনা বিভাগের সাতক্ষীরা কালিগঞ্জের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে দেশসেরা হওয়ার শেষ মঞ্চে পা রাখল।

​ঢাকার মিরপুর-২ নম্বরে অবস্থিত ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকালে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​খেলা শুরুর প্রথম থেকেই মাঠজুড়ে ছিল বরিশালের ক্ষুদে ফুটবলারদের একক আধিপত্য। আক্রমণ ও রক্ষণভাগের চমৎকার ও নান্দনিক সমন্বয়ে তারা প্রতিপক্ষ খুলনা বিভাগকে পুরো ম্যাচেই কোনো সুযোগ দেয়নি।

একের পর এক আক্রমণ শাণিয়ে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যেই ৩টি দৃষ্টিনন্দন গোল আদায় করে নেয় বাকেরগঞ্জের এই ফুটবল জাদুকররা।​

​এদিকে দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক সাফল্যে পুরো বাকেরগঞ্জ উপজেলা ও বরিশাল জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই এখন এই ক্ষুদে ফুটবলারদের স্তুতি গাওয়া হচ্ছে।

​স্মরণীয় বিজয়ে বাকেরগঞ্জবাসীর পক্ষ থেকে ক্ষুদে ফুটবলার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া এবং বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি ইশতিয়াক আহমেদ মাসুদ হাওলাদার।

​এক যৌথ অভিনন্দন বার্তায় তারা বলেন, সেমিফাইনালের এই ধারাবাহিকতা ও টিম স্পিরিট অক্ষুণ্ন রেখে ফাইনালের মহারণেও বিজয় ছিনিয়ে আনবে এই দামাল ছেলেরা এবং পরম কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন ট্রফি বরিশালের ঘরেই আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা