× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে তালিকায় মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:০১ পিএম

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

বছরটা দুর্দান্ত কেটেছে মেহেদি হাসান মিরাজের। বছরের শেষদিনে এসে শুনলেন আরেকটি আনন্দের খবর। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে আছে মেহেদি হাসান মিরাজের নাম। একমাত্র বাংলাদেশি হিসেবে এই এলিট তালিকায় আছেন মিরাজ।

২০২২ সাল সত্যিকার অর্থে ভরপুর সাফল্যে কেটেছে বাংলাদেশি এই অলরাউন্ডারের। তিন ফরমেটে সবমিলিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫৯টি উইকেট শিকার করেছেন এই সময়ের মধ্যে তিনি। ভারতের বিরুদ্ধে বছরের শেষদিকে ওয়ানডে সিরিজ জয়ের কারিগর ছিলেন মিরাজ। সিরিজের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে বাংলাদেশ। দুই ম্যাচেই মিরাজ সেরা পারফর্মার। ম্যান অব দ্য ম্যাচ হন। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোও তাদের বর্ষসেরা ওয়ানডে দলের যে তালিকা তৈরি করেছেন সেখানে আছে মিরাজের নাম। 

উইজডেন তাদের বর্ষসেরা ওয়ানডে একাদশের তালিকায় মিরাজের অর্ন্তভুক্তি প্রসঙ্গে জানায়, এই অলরাউন্ডারের কৃতিত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ভারতে হারায়। এই সিরিজ জয় ছিল বাংলাদেশ দলের জন্য দারুণ গর্বিত এক মূুহুূর্ত।’

মিরপুরে সিরিজের প্রথম দুই ম্যাচে মিরাজ অভুতপূর্ব পারফরম্যান্স দেখান। প্রথম ম্যাচে প্রায় হেরে বসা দলকে শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে সঙ্গী হিসেবে নিয়ে নাটকীয় কায়দায় ১ উইকেটের জয় এনে দেন। দ্বিতীয় ম্যাচে একাই লড়াই করে ম্যাচের শেষ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে বড় সঞ্চয় এনে দেন। টানা দুই ম্যাচে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশ। 

উইজডেন মিরাজের সেই কৃতিত্বপূর্ণ ক্রিকেটের ব্যাখ্যায় জানায়, ব্যাট হাতে সিরিজের জয়ী দুই ম্যাচে মিরাজ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। প্রথম ম্যাচে দলকে চরম বিপদ থেকে উদ্ধার করে জয় এনে দেন। দ্বিতীয় ম্যাচে দল যখন ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে তখন ব্যাট হাতে আরেকবার রুখে দাড়ান তিনি। অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে এনে দেন ম্যাচ জয়ের পুঁজি। গোটা বছরে মাত্র দুই ম্যাচে মিরাজ উইকেট পাননি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ী দুই ম্যাচে চারটি করে উইকেট শিকার করেন।

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মিরাজের সঙ্গে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে দুজন করে ক্রিকেটার রয়েছেন। দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে আছেন একজন করে ক্রিকেটার। উইজডেনের এই ওয়ানডে দলের অধিনায়ক হলেন পাকিস্তানের বাবর আজম। দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছে জিম্বাবুয়ের সিকান্দার রাজা। 

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দল : ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া), ইমাম-উল-হক (পাকিস্তান), বাবর আজম (পাকিস্তান), শ্রেয়াশ আইয়ার (ভারত), টম ল্যাথাম (নিউজিল্যান্ড, উইকেটকিপার), রাসি ভ্যান ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ সিরাজ (ভারত), অ্যাডাম জামপা (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)। টুয়েলভ ম্যান: সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা