প্রবা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:১৫ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:১৭ পিএম
আল নাসরের ফুটবল ক্লবের মাঠ।
সৌদি আরবের আল নাসর ফুটবল ক্লাব রিয়াদে অবস্থিত। ১৯৫৫ সালে গঠিত হয় ক্লাবটি। তাদের জার্সির রং হলুদ এবং নীল। ক্লাবটির বর্তান প্রেসিডেন্টের নাম মুসাল্লি আল-মুয়াম্মার।
আল নাসর সৌদি আরবের অন্যতম সফল ক্লাব যারা প্রায় ২৭টি শিরোপা জিতেছে। ক্লাবটি ঘরোয়া পর্যায়ে নয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, ছয়টি কিংস কাপ, তিনটি ক্রাউন প্রিন্স কাপ, তিনটি ফেডারেশন কাপ এবং দুটি সৌদি সুপার কাপ জিতেছে। আন্তর্জাতিক পর্যায়ে, তারা দুবার জিসিসি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছে এবং ১৯৯৮ সালে এশিয়ান কাপ উইনার্স কাপ এবং এশিয়ান সুপার কাপ উভয়ই ঘরে তুলেছে।
আল নাসর ১৯৫৫ সালে জেইদ বিন মুতলাক আল-জাবা আল-দেউশ আল-মুতাইরি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আল-ফোতাহ গার্ডেনের পশ্চিমে গাশলাত আল-শোর্তাহে একটি পুরানো খেলার মাঠে প্রশিক্ষণেন ব্যবস্থা করা হয়েছিল।
তখস সেখানে একটি ছোট ফুটবল মাঠ এবং বল এবং জার্সি রাখার জন্য একটি ছোট ঘর ছিল। ক্লাবটি ১৯৬০ সাল পর্যন্ত একটি অপেশাদার ক্লাব হিসাবেই পরিচিত ছিল এবং এটি তখন যুব কল্যাণ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছিল।
এই সময়েই আবদুল রহমান বিন সৌদ আল সৌদ আল নাসরের প্রধান হন। তখন লিগের দ্বিতীয় বিভাগে খেলতে শুরু হয়েছে আল নাসর। তারা ১৯৬৩ সালে প্রথম বিভাগে উন্নীত হয়। ১৯৭০ সাল থেকে শুরু করে ১৯৮০ সাল পর্যন্ত ক্লাবটি চারটি সৌদি প্রিমিয়ার লীগ শিরোপা, ছয়টি কিংস কাপ, তিনটি ক্রাউন প্রিন্স কাপ এবং তিনটি ফেডারেশন কাপ জিতে নেয়।
নব্বইয়ের দশকে আল নাসর আরও দুটি সৌদি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি কিংস কাপ এবং একটি ফেডারেশন কাপ জয় করে। তারা বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টেও সাফল্য অর্জন করেছে, দুটি জিসিসি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এশিয়ান কাপ উইনার্স কাপ এবং একটি এশিয়ান সুপার কাপ জিতেছে।
এশিয়ান সুপার কাপের চ্যাম্পিয়ন হিসেবে, আল-নাসর এফসি ২০০০ সালে ব্রাজিলে অনুষ্ঠিত প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপে এএফসি অঞ্চলের প্রতিনিধিত্ব করেছিল। প্রতিযোগিতায় আল নাসর স্পোর্ট ক্লাব করিন্থিয়ানস পাওলিস্তা, রিয়াল মাদ্রিদ এবং রাজা কাসাব্লাঙ্কার বিপক্ষে খেলে এবং তৃতীয় স্থান অর্জন করে।
আল নাসর ওই আসরে ফেয়ার প্লে পুরস্কার জিতে।
২০০৬-২০০৭ সালে ক্লাবটি সম্মানিত সদস্যদের একটি কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরী করতে অনুরোধ করে। ফলশ্রুতিতে, প্লেয়িং স্টাফের একটি বড় পরিবর্তনের পর আল নাসর শহরের প্রতিদ্বন্দ্বী আল হিলালের বিরুদ্ধে ফেডারেশন কাপ জিতে।
ক্লাবটি ২০০৯-২০১০ সালে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল নিশ্চিত করে তৃতীয় স্থান অর্জন করে। ২০১১-২০১২ সালে আল নাসর কিং কাপের ফাইনালে খেলে রানার্স-আপ হিসাবে আসর শেষ করে।
২০২০ এবং ২০২১ সালে আল নাসর নিজেদেরকে পরপর দুবার সৌদি সুপার কাপ জিতেছিল। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পর্তুগাল কিংবদন্তির বিতর্কিত প্রস্থানের পর গত শুক্রবার (৩০ ডিসেম্বর) ক্লাবটি ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিজ দলে স্বাক্ষর করায়। ক্লাবটির বর্তমান কোচ হিসেবে রয়েছে রুদি গার্সিয়া।