× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লাবে ফিরেই জোড়া গোল বেনজেমার

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৬:০২ পিএম

গোল উদযাপনে করিম বেনজেমা

গোল উদযাপনে করিম বেনজেমা

কাতার বিশ্বকাপ চলাকালে চোটের কারণে ফরাসি দলের স্কোয়াডের বাইরে ছিলেন করিম বেনজেমা। বিশ্বকাপে একটি ম্যাচও খেলতে পারেননি তিনি। কাতার থেকে ফিরে গিয়েছিলেন মাদ্রিদে।

একাধিকবার শোনা গিয়েছিল চোট সারিয়ে অনুশীলন করছেন তিনি। ফিরতে পারেন বিশ্বকাপ দলে। কিন্তু বাস্তবে তা আর হয়নি।

ফ্রান্স বিশ্বকাপ হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরই নিয়ে নেন তিনি। কিন্তু এবার ক্লাবের হয়ে নেমেই জোড়া গোল করলেন সেই বেনজেমা।

ইএসপিএন জানিয়েছে, লা লিগায় এলচের বিরুদ্ধে বেনজেমা প্রথম গোল করেন খেলার ৮৩ মিনিটে। পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ৬ মিনিট পর আরও ১টি গোল করেন তিনি।

মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেন, ‘বেনজেমা বাঁচিয়ে দিল আমাদের। ভালো খেলছে ও। শুরুতে ছন্দ পাচ্ছিল না।’

এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার থেকে ১ পয়েন্ট এগিয়ে রয়েছে তারা। কিন্তু বেনজেমা মাদ্রিদের হয়ে যে ছন্দে রয়েছেন, তাতে ফ্রান্স দলে তিনি থাকলে কিলিয়ান এমবাপ্পেদের আরও সুবিধা হতো বলেই মনে করা হচ্ছে।

গতবারের বিশ্বকাপে বেনজেমার সঙ্গে গন্ডগোল হয় কোচ দিদিয়ের দেশমেঁর। দলেই রাখা হয়নি বেনজেমাকে। এবার তাকে দলে নেওয়া হলেও বিশ্বকাপ শুরুর আগের দিন চোট পেয়ে কাতার ছাড়েন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা