× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল নাসরে যুক্ত হওয়ার পর যা বললেন রোনালদো

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:৩৩ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৮ পিএম

আল নাসরের জার্সি হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো

আল নাসরের জার্সি হাতে ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

মার্কা জানিয়েছে, ক্লাবটির সঙ্গে যুক্ত হওয়ার পর ৩৭ বছর বয়সি রোনালদো এ বিষয়ে প্রথম মন্তব্য করেছেন।

পর্তুগিজ এই ফরোয়ার্ড বলেছেন, আল নাসর তাকে যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছে তা ‘খুবই অনুপ্রেরণামূলক’।

তিনি আরও বলেছেন, ‘একটি ভিন্ন লিগ এবং একটি ভিন্ন দেশে একটি নতুন অভিজ্ঞতার জন্য আমি রোমাঞ্চিত। আল নাসরের দৃষ্টিভঙ্গি খুবই অনুপ্রেরণাদায়ক। আমি আমার সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং দলকে আরও সাফল্য অর্জনে সহায়তা করতে খুব উত্তেজিত।’

২০৩০ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপে সৌদি বিডের জন্য রোনালদো একটি বিশাল ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

কিন্তু বিশ্লেষকদের মতে, রোনালদোর ক্যারিয়ার ভাটায় পড়েছে। মধ্যপ্রাচ্য তাকে প্রচুর অর্থ দেবে এ কথা সত্যি কিন্তু এ ধরনের লিগের খেলা তাকে সমৃদ্ধ করবে না।

তিনি যদি মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিতেন তবে তার সমমানের প্রতিযোগিতার মধ্যে থাকতেন। যদিও সেখানে তিনি অবসর নেওয়ার পরে যেতে ইচ্ছুক।

যা-ই ঘটুক না কেন, রোনালদো পাঁচটি ব্যালন ডি'অর পুরস্কার এবং পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির বিজয়ী। ফুটবল খেলার সর্বকালের সেরাদের একজন হিসেবে প্রমাণ করার মতো কিছুই অবশিষ্ট নেই তার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা