× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিডিয়ার ওপর ক্ষোভ ঝাড়লেন রোহিতের স্ত্রী

প্রবা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১২:৫২ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৩:১৬ পিএম

রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ

রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ

দিল্লি থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত। গুরুতর আহত হওয়ায় তাকে ভর্তি করা হয় দেরাদুনের একটি হাসপাতালে।

তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। তিনি কথাও বলতে পারছেন বলে জানা গেছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে পন্তের দুর্ঘটনার খবর সম্প্রচার হয়। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটে একটি ভিডিওকে কেন্দ্র করে।

ক্রিক টুডে জানিয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে পন্তের দুর্ঘটনায় পড়া গাড়িটি দাউদাউ করে জ্বলছে এবং তার পাশে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন পন্ত। সোশ্যাল মিডিয়ায় এ ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদমাধ্যমে গ্রাফিক্সের মাধ্যমে ঘটনাটি তুলে ধরা হয়। আর সেটা দেখে বেজায় চটেছেন রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহ।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আপনাদের লজ্জা হওয়া উচিত। দুর্ঘটনাকে এভাবে আপনারা উপস্থাপন করছেন, যা একেবারেই ঠিক নয়। যেসব সংবাদমাধ্যম এসব দুর্ঘটনার বিভিন্ন ভিডিও ও গ্রাফিক্স দেখাচ্ছে তাদের লজ্জা হওয়া উচিত। আহত ব্যক্তি কী করবেন তা বুঝতে পারছেন না, সেই ভিডিও আপনারা প্রকাশ করছেন। ঋষভের পরিবার ও বন্ধুরা আছেন যারা এ ভিডিও এবং গ্রাফিক্স দেখে মর্মাহত হচ্ছেন। এসব দেখানো উচিত নয়।’

দুর্ঘটনার সময় পন্ত নিজেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় হঠাৎ ঘুমে তার চোখ বন্ধ হয়ে যায়। তখন গাড়ির নিয়ন্ত্রণ সামলাতে না পেরে ডিভাইডারে ধাক্কা মারেন তিনি। এক ট্রাক ড্রাইভারের সাহায্যে তিনি বেরিয়ে আসেন গাড়ি থেকে। আহত হওয়ায় বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতে শুরু হয়। স্বাভাবিকভাবেই ছিঁড়ে গিয়েছিল জামাকাপড়। কপাল কেটে রক্ত পড়তে দেখা যায় এ সময়।

তার এ অবস্থার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি নেটমাধ্যমে। কিছু চ্যানেলে তা বিস্তারিতভাবে দেখানো হয়। ভারতীয় দলের এই ক্রিকেটার আহত হওয়ার পর টুইটের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন সতীর্থরা। এমনকি বিসিসিআইও সব রকম সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে।

ঋষভ পন্তের সুস্থতা কামনা করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো ঋষভ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা