× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলে মারুফা-দিলারা-রাবেয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২২ ২০:৫৭ পিএম

মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলে মারুফা-দিলারা-রাবেয়া

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের নতুন অভিযাত্রাটা মেয়েদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে। এবারই প্রথম মেয়েদের বয়স ভিত্তিক বৈশ্বিক এ ক্রিকেট আসর শুরু হচ্ছে। 

বাংলাদেশ দলে বিশ্বকাপের এ অভিষেক আসরে খেলতে যাচ্ছেন জাতীয় দলের তিন ক্রিকেটার। 

বিশ্বকাপের জন্য বাংলাদেশের ঘোষিত ১৫ জনের দলে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া লেগ স্পিনার রাবেয়া খান, উইকেটকিপার-ব্যাটার দিলারা আক্তার ও অলরাউন্ডার মারুফা আক্তার। পেস বোলিং অলরাউন্ডার দিশা বিশ্বাসের নেতৃত্বে খেলবেন তারা।

দলের ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী বিসিবির উইমেন উইং নির্বাচক মঞ্জুরুল ইসলাম, ‘অধিনায়ক দিশা বিশ্বাস, রাবেয়া, মারুফা আক্তার ও দিলারা আক্তার  জাতীয় দলের হয়ে সফর করেছে নিউজিল্যান্ড। তারা তিনজন আন্তর্জাতিক ম্যাচও এরমধ্যে খেলেছে। মালয়েশিয়ার সঙ্গে আমাদের অনূর্ধ্ব-১৯ দল পাঁচটি ম্যাচ খেলে সবগুলোতেই জয়ের দেখা পেয়েছে। আমার বিশ্বাস, প্রথমবারের মতো হতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এ দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

দক্ষিণ আফ্রিকায় আগামী ১৩ জানুয়ারি শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসরের খেলা হবে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে। 

আগামী ১ জানুয়ারি জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। সেখানে পৌঁছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ৯ ও ১১ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের মূল পর্বে ১৪ জানুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ হবে ১৬ ও ১৮ জানুয়ারি। 

বাংলাদেশ দল: দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া ও মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন ও জুয়াইরিয়া ফেরদৌস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা