× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউরোপের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব সোয়াইটেক

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩১ পিএম

টেনিসে নম্বর ওয়ান ইগা সোয়াইটেক

টেনিসে নম্বর ওয়ান ইগা সোয়াইটেক

পোলিশ প্রেস এজেন্সির (পিএপি) বিবেচনায় ২০২২ ইউরোপের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন টেনিসে নারী বিভাগের নম্বর ওয়ান ইগা সোয়াইটেক। ২০২১ সালে নোভাক জকোভিচের পর টানা দ্বিতীয়বারের মতো টেনিসের কোনো খেলোয়াড় এ পুরস্কারের জন্য নির্বাচিত হলেন।

১৯৫৮ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে আসছে পিএপি। আগের বছরে সেরা পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইউরোপের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার দেওয়া হয়ে থাকে। ২০টি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ভোটে বর্সসেরা নির্বাচিত হন।

২১ বছর বয়সি সোয়াইটেকের আগে তিনজন পোলিশ তারকা এ সম্মানে ভূষিত হয়েছিলেন। তারা হলেন ২০২০ সালে ফুটবল তারকা রবার্ট লিওয়ানদোস্কি, ১৯৫৮ সালে লং জাম্পার জিডিসল ক্রিজিসকোওয়াইক ও ১৯৬৬ ও ১৯৭৪ সালে স্প্রিন্টার ইরিনা সিজিভিনিস্কা।

১১৮ ভোট পেয়ে সোয়াইটক পেছনে ফেলেছেন পোল ভল্টে বিশ্বচ্যাম্পিয়ন আরমান্ড ডুপলান্টিস (১০৬ ভোট) ও ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন ম্যাক্স ভারস্টাপেনকে (৮২ ভোট)।

২০২২ সালে ১৯ ডিসিপ্লিনের নির্বাচিত ৫৮ জন অ্যাথলেটের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়।

এ বছর সোয়াইটেক দুটি বড় শিরোপাসহ আটটি শিরোপা জিতেছেন। তিনি রেকর্ডসংখ্যক ৩৭ ম্যাচে অপরাজিত ছিলেন। কোচ টমাজ উইকটোরোভিস্কির অধীনে পোলিশ এই খেলোয়াড় ডব্লিউটিএ র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেন।

তার আগে অবশ্য বিশ্বের এক নম্বর তারকা অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী অ্যাশলে বার্টি আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছিলেন। সোয়াইটেক ২০২২ সালে ডব্লিউটিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জয় করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা