প্রবা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ পিএম
আন্তোনেলা রোকুজ্জোর সঙ্গে লিওনেল মেসি
কাতার বিশ্বকাপ জয়ের কারণে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এবারের বড়দিনটা একটু বেশিই আনন্দের হয়ে উঠেছিল। বিশ্বজয়ের উদযাপন তিনি এখনও চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কা।
এবার মেসির বড়দিন উদযাপনে নতুন মাত্রা যোগ করেছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। উৎসবের দিনে মেসিকে নাচ উপহার দিয়েছেন তিনি।
মেসি তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আন্তোনেলাকে লাল পোশাক পরে নাচতে দেখা যাচ্ছে।
লাটিওয়াই লাএমের একটি গান ‘পা লা সেলেসিয়ন’-এর তালে নেচেছেন মেসির সহধর্মিণী।
তবে শুধু মেসিই নন, আনন্দের মুহূর্তগুলো শেয়ার করেছেন আন্তোনেলাও। তিনি তার সন্তান এবং লিওনেলের সঙ্গে তার বেশকিছু ছবি সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করেছেন।
ছবিগুলোয় দেখা যাচ্ছে তারা পুরো পরিবার মহাসুখে বড়দিন পালন করছেন।
মেসি এবং আন্তোনেলা ছোটবেলা থেকেই একে অন্যকে চেনেন। তারা দুজনই রোজারিও থেকে এসেছেন। তাদের সংসারে সন্তানের সংখ্যা এখন ৩।
এবারের বড়দিনের ডিনার উদযাপনে মেসি পরিবারের বিশেষ অতিথি ছিলেন উরুগুয়ের লুইস সুয়ারেজ ও তার পরিবার। সুয়ারেজ তার পরিবারের সঙ্গে লিওনেলের বাড়িতে একসঙ্গে বড়দিনের ছুটি উদযাপন করতে এসেছিলেন।