× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিং ব্যর্থতায় লজ্জার মুখে কোহলি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১৬:৩০ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১৬:৫২ পিএম

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছেন বিরাট কোহলি।

মিরপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছেন বিরাট কোহলি।

সাত বছর পর ফের বড় লজ্জার মুখে পড়লেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। ২০১৪ সালের পর এই প্রথম টেস্টে পরপর ১০ ইনিংসের কোনোটিতে অর্ধশত রান করতে পারলেন না ভারতের এই তারকা ক্রিকেটার। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে মাত্র ৪৫ রান করেছেন বিরাট, যার গড় দাঁড়ায় ১৯।

এটি এশিয়ার মাঠে কোনো দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে বিরাটের দ্বিতীয় সর্বনিম্ন ব্যাটিং গড়।পরিসংখ্যান অনুযায়ী, সার্বিকভাবে এবারের বাংলাদেশের সিরিজটা বিরাটের টেস্ট ক্যারিয়ারে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। এই কারণেই প্রশ্ন উঠেছে, এবার কি সত্যিই পুরোপুরি ফর্ম হারালেন বিরাট?

২০২২ সালে টেস্টে বিরাটের গড় :

সাদা বলের ক্রিকেটে ছন্দে ফিরলেও লাল বলের ক্রিকেটে এখনও পুরোপুরি ছন্দে ফেরেননি বিরাট। বরং চলতি বছরের শেষে আরও ছন্দ হারিয়ে ফেলেছেন ভারতের তারকা ক্রিকেটার। সার্বিকভাবে ২০২২ সালের ১১টি ইনিংসে বিরাটের গড় হলো মাত্র ২৬.৫। 

শেষ ১০ টেস্টে বিরাটের ব্যাটিং পারফরম্যান্স :

* ইংল্যান্ড বনাম ভারত প্রথম ইনিংসে সাত রান করেছিলেন বিরাট। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫৫ রান

* ইংল্যান্ড বনাম ভারত (ওভাল) : প্রথম ইনিংসে বিরাটের ব্যাট থেকে ৫০ রান এসেছিল। দ্বিতীয় ইনিংসে ৪৪ রান করেছিলেন 

* ভারত বনাম নিউজিল্যান্ড (ওয়াংখেড়ে) : প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বিরাট। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৩৬ রান

* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (সেঞ্চুরিয়ন) : দক্ষিণ আফ্রিকার মাঠে নেমে ৩৫ রান করেছিলেন বিরাট। দ্বিতীয় ইনিংসে ১৮ রান করেছিলেন

* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত (কেপটাউন) : প্রোটিয়াদের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৭৯ রান করেছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক। ২৯ রান করেছিলেন বিরাট

* ভারত বনাম শ্রীলঙ্কা (মোহালি) : শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪৫ রান করেছিলেন বিরাট। যিনি টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন

* ভারত বনাম শ্রীলঙ্কা (বেঙ্গালুরু) : শ্রীলঙ্কার বিরুদ্ধে দিনরাতের টেস্টে প্রথম ইনিংসে ২৩ রান করেছিলেন বিরাট। ১৩ রান করেছিলেন

* ইংল্যান্ড বনাম ভারত (এজবাস্টন) : ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে মোট ৩১ রান করেছিলেন। প্রথম ইনিংসে করেছিলেন ১১ রান। ২০ রান করেছিলেন বিরাট

* বাংলাদেশ বনাম ভারত (চট্টগ্রাম) : বাংলাদেশ সিরিজ একেবারেই ভালো কাটেনি বিরাটের। চট্টগ্রামে প্রথম ইনিংসে এক রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৯ রান করেছিলেন বিরাট

* বাংলাদেশ বনাম ভারত (মিরপুর, ঢাকা) : মীরপুরে প্রথম ইনিংসে ২৪ রান করেছিলেন বিরাট। শেষ ইনিংসে এক রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা