প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৯ পিএম
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিশ্বকাপ কেন্দ্রিক ফেসবুক পেজ ‘ফিফা ওয়ার্ল্ড কাপ‘-এ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ছবিটি পোস্ট করে তাতে ক্যাপশন দিয়েছে, ‘দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?
মূলত বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসী ফুটবলার, যেমন : হামজা চৌধুরী, জায়ান আহমেদ, কিউবা মিচেল, ফাহামিদুল ইসলাম, সমিত সোম, জামাল ভূঁইয়া ও তারিক কাজী ... এরা দলে অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশ দল সাফ অঞ্চলে বাজারমূল্যে ও শক্তিমত্তায় এখন সবার ওপরে। বিষয়টি অনুধাবন করেই ফিফার এমন স্ট্যাটাস।
আরকে/প্রবা