প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯ পিএম
কনকাকাফ চ্যাম্পিয়নশিপে ডিফেন্স ফোর্সকে ৭-০ ব্যবধানে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্রথম রাউন্ডের দুই লেগ মিলিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটির জয় ১২-০ গোলে। দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্ট পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সুবারু পার্কে শুরু থেকেই অতিথিদের কোনঠাসা করে রাখে ফিলাডেলফিয়া। শেষ পর্যন্ত তারা পায় ৭-০ গোলের বড় জয়। ১৬ বছর বয়সী সুলিভান টুর্নামেন্টে শেষ দুই ম্যাচের মধ্যে দুইটিতে অ্যাসিস্ট করেছেন এবং ইউনিয়নের মোট পাঁচটি গোলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
সুলিভান ১৪ বছর বয়সে ক্লাবের হয়ে চুক্তি করার পর থেকেই রেকর্ড ভাঙার অভ্যাস তৈরি করেছেন। গত ১৭ জুলাই ফিলাডেলফিয়ার হয়ে প্রথম ম্যাচ খেলার সময় তিনি আমেরিকান ফুটবলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হন।
বৃহস্পতিবার রাতে তিনি আরও একটি ইতিহাস গড়লেন সুলিভান। কনকাকাফে গোল করা সবচেয়ে কম বয়সী আমেরিকান খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখালেন তিনি। তার বর্তমান বয়স ১৬ বছর, চার মাস ও ২৯ দিন।
আরকে/প্রবা