× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফর্মুলা ওয়ানে অংশ নিতে স্পিড ব্রাদার্সের প্রচেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০ পিএম

ফর্মুলা ওয়ানে অংশ নিতে স্পিড ব্রাদার্সের প্রচেষ্টা

নাথানিয়েল এবং ক্যাসটিয়েলবাংলাদেশি বংশোদ্ভূত ৯ ও ১২ বছরের দুই ভাই। তারা সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামে ‘স্পিড ব্রাদার্স’ হিসেবে পরিচিত।


সিমুলেশন থেকে শুরু করে এখন তারা প্রতিনিয়ত কার্ট রেস করে যাচ্ছে। বর্তমানে কানাডার টরন্টো থেকে ক্লাব রেসিংয়ে নাম লেখানোর পর বড় ভাই নাথানিয়েল একাধিকবার পোডিয়াম অর্জন করেছেন।


কোনো রকম পেশাদার ট্রেনিং ছাড়াই ৮ বার পোডিয়াম নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন নাথানিয়েল, যেখানে তিনি হারিয়ে দেন ৫ বছর ধরে ট্রেনিং করা তার চেয়ে বয়সে কয়েক বছরের বড় কিশোরদের।


রেকর্ড ৭ বার শিরোপাজয়ী ফর্মুলা-১ তারকা লেওয়িস হ্যামিলটন কার্ট রেসিং শুরু করে ৮ বছর বয়সে এবং প্রথম পোডিয়াম অর্জন করে ৯ বছর বয়সে। সেদিক থেকে নাথানিয়েল ১০ বছর বয়সে শুরু করে ৬ মাসের মাথায়ই পোডিয়াম অর্জন করতে সক্ষম হয়েছেন।

এদিকে খুব অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে তারা। বিশেষ করে বাংলাদেশের মানুষের ভালোবাসা পাচ্ছে তারা। এই মুহূর্তে ফেসবুকে রয়েছে তাদের ৩২ হাজার ফলোয়ার। ইউটিউবে সাবস্ক্রাইবার রয়েছে প্রায় ৭৪ হাজার। টিকটকে আছে প্রায় ৩০ হাজার। সেদিক থেকে ইনস্টাগ্রামে তিন হাজারের কাছাকাছি ফলোয়ার নিয়ে বাকি প্ল্যাটফর্মগুলো থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তারা।


সম্প্রতি এক স্থানীয় ট্রেনারের সঙ্গে কাজ করে আরও দক্ষ হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন দুই ভাই। প্রতিদিন ৩ ঘণ্টা করে ট্রেনিং নিচ্ছেন তারা।

ট্রেনার ড্যানিয়েল দুই ভাই সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘তারা প্রতিদিনই আরও উন্নত হচ্ছে। নাথানিয়েল তার হোমওয়ার্কগুলো ঠিকমতো করে এবং প্রতিদিনই প্রস্তুতি নিয়ে আসায় মানসিকভাবে সে এগিয়ে থাকে। পাশাপাশি সে তার বাড়িতেও সিমুলেশনে চর্চা করছে। তার প্রতিদিনের এই বাড়তি পরিশ্রমের কারণেই সে অন্যদের ছাড়িয়ে যাচ্ছে।’


ইদানীং দুই ভাই বরফের মধ্যে র‍্যালি ড্রাইভিং শুরু করেছেন। এর লক্ষ্য হচ্ছে ফর্মুলা রেসিংয়ে যে ধকল যায়, তার সঙ্গে মানসিকভাবে এখন থেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। অবশ্য শারীরিকভাবে ফিট থাকতে দুই ভাই স্কুবা ডাইভিংও করে থাকেন।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা