× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহাদ-মনন ফাইনালে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৯ পিএম

সেমিতে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে খেলছেন ফাহাদ (বায়ে)। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন

সেমিতে তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে খেলছেন ফাহাদ (বায়ে)। ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবার চূড়ান্ত পর্বের ফাইনালে উন্নীত হয়েছেন।

সেমির প্লে-অফ ম্যাচে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ফাহাদ ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার মধ্যকার প্লে-অফ ম্যাচে ২টি র‌্যাপিড গেম ১-১ পয়েন্টে এবং দুটি ব্লিডজ গেম ১-১ পয়েন্টে ড্র হয়। সাডেন ডেথ গেমে ফাহাদ তাহসিনকে হারিয়ে ফাইনালে উন্নীত হন।

অপর সেমিতে মনন প্লে-অফ ম্যাচে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ওয়াকওভার পেয়ে ফাইনালে উন্নীত হন।

কাল শুক্রবার দুপুর ২টা থেকে ফাইনালের প্রথম গেমের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম খেলায় মনন সাদা ঘুঁটি নিয়ে ফাহাদের সাথে খেলবেন।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা