× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হকি ক্যাম্পে ডাক পেলেন ২৬ খেলোয়াড়

বাদ পড়লেন নয়ন-আরশাদ-শিতুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫ পিএম

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭ পিএম

বাদ পড়লেন নয়ন-আরশাদ-শিতুল

১৯ সেপ্টেম্বর থেকে অক্টোবরজাপানের আইচি নাগোয়া শহরে বসবে এশিয়ান গেমসের হকি আসর। তার আগে ওমানের মাসকাট- ২৫ মার্চ শুরু হচ্ছে বাছাইপর্বের লড়াই। সেই লক্ষ্যেই দল গঠনের প্রক্রিয়া শুরু করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন

ফেব্রুয়ারি ৩৬ খেলোয়াড়কে ডাকা হয়েছিল বিপটেস্টের জন্য। ফিটনেস যাচাইয়ের সেই ধাপ পেরিয়ে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘোষিত হলো ২৬ জনের প্রাথমিক ক্যাম্প স্কোয়াড। তবে দল ঘোষণার পরই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বিশেষ করে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়ের বাদ পড়া নিয়ে উঠেছে প্রশ্ন। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান বিশ্বকাপ বাছাই প্লে-অফে খেলা তিনজনফরহাদ আহমেদ শিতুল, আরশাদ হোসেন গোলরক্ষক নুরুজ্জামান নয়নজায়গা পাননি চূড়ান্ত তালিকায়। তাঁদের সঙ্গে ছিটকে গেছেন সিনিয়র খেলোয়াড় নাঈম উদ্দিন, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিকসহ আরও কয়েকজন অভিজ্ঞ নাম। বাদ পড়াদের তালিকায় আছেন মেহেদী হাসান, রাহিত হোসেন জীবন, রাজিব দাস ইয়াসিন আরাফাত হিমেলও।

দল ঘোষণার পর ক্ষোভ লুকাননি নাঈম উদ্দিন। তাঁর প্রশ্ননির্বাচনের ভিত্তি আসলে কী? ফিটনেস, নাকি পারফরম্যান্স? তাঁর দাবি, বিপটেস্টে খারাপ করা অনেকেই সুযোগ পেয়েছেন, আবার ভালো পারফরম্যান্স দেখিয়েও কেউ কেউ বাদ পড়েছেন। এমনকি প্রতিবাদী কণ্ঠস্বর হওয়াটাও বাদ পড়ার কারণ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

অন্যদিকে ২৬ জনের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন : বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, তানভীর রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, ওবায়দুর হোসেন জয়, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন, খালেদ মাহমুদ রাকিন, তানজিম আহমেদ, শিমুল ইসলাম, রাকিবুল হাসান রকি পুস্কর ক্ষীসা মিমো।

এখন দেখার বিষয়, বিতর্কের আবহ ছাপিয়ে এই দল কতটা প্রস্তুত হতে পারে এশিয়ান গেমসের বাছাই মঞ্চের জন্য।ৎ

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা