× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোরালো হচ্ছে দ্রাবিড়কে বরখাস্তের দাবি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১৩:০৩ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১৩:২৭ পিএম

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়

হারতে হারতে কোনোক্রমে বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে হারিয়েছে ভারত। তার পরই সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। নেটিজেনের একাংশ তাকে বরখাস্ত করার দাবি তুলেছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রবিবার (২৫ ডিসেম্বর) টুইটারে এক নেটিজেন বলেন, ‘কেএল রাহুলকে (যিনি ব্যাট হাতে ভয়ংকর অফ-ফর্মে আছেন) বাদ দেওয়ার আগে রাহুল দ্রাবিড়কে বাদ দেওয়া উচিত। উনি হয়তো দুর্দান্ত খেলোয়াড়। কিন্তু উনি একজন ভয়ংকর জাতীয় কোচ।’

রীতিমতো চাঁচাছোলা ভাষায় ভারতীয় অভিনেতা সুরেশ মেনন বলেন, ‘মেরুদণ্ডহীন অধিনায়ক, মেরুদণ্ডহীন কোচ। নির্বাচন প্রক্রিয়াকে হাস্যকর করে তোলা হয়েছে। ক্রিকেটভক্তদের সময় নষ্ট করা হচ্ছে।’

মিরপুর টেস্টে কোনোক্রমে ৩ উইকেটে ভারতের জয়ের পর এক নেটিজেন বলেন, ‘যারা দ্রাবিড়কে এ বছর প্রথমবার কোচ হিসেবে দেখছেন, তাদের উদ্দেশে বলতে চাই ২০১৫-১৬ সালে আমার প্রিয় রাজস্থান রয়্যালস এবং দিল্লি ডেয়ারডেভিলসকে ধ্বংস করতে দেখেছি।’

অন্য একজন বলেন, ‘কোহলি-শাস্ত্রীর অধীনে বিদেশে টেস্ট জয় উদযাপন থেকে এখন রোহিত-দ্রাবিড়ের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে ১৪০ রানে জয় উদযাপন করতে হচ্ছে। কী অধঃপতন।’

ভারতীয় দলের হেড কোচ হিসেবে টেস্টে রাহুলের পরিসংখ্যান :

* ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ড্র হয়েছিল। ১টি উইকেট পেলেই জিতে যেত ভারত।

* ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ৩৭২ রানে জিতেছিল ভারত।

* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত প্রথম টেস্ট ১১৩ রানে জিতেছিল ভারত।

* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট ৭ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার।

* দক্ষিণ আফ্রিকা বনাম ভারত তৃতীয় টেস্ট ৭ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

* ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট এক ইনিংস ও ২২২ রানে জিতেছিল ভারত।

* ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় দিনরাতের টেস্ট ম্যাচ ২৩৮ রানে জিতেছিল ভারত।

* ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত। সেই টেস্টে হেরে ঐতিহাসিক সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল ভারতের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা