× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেকেআরের হয়ে উচ্ছ্বসিত লিটন দাস

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২ ১২:৪৯ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২ ১৩:০৫ পিএম

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক লিটন দাস

২০২৩ সালের ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) নিলামে শুক্রবার (২৩ ডিসেম্বর) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৫০ লাখ টাকায় কিনেছে বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসকে। তার নেতৃত্বেই রোহিত শর্মাদের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে জয়ী হয় বাংলাদেশ।

কেকেআরে খেলার সুযোগ পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত লিটন। তার ওপরে বলিউডের মহাতারকা শাহরুখ খানের দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন তার নিজের দেশেরই টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে। উল্লসিত লিটন টুইট করেছেন, ‘আমি রোমাঞ্চিত’! এ টুইটবার্তার সঙ্গে লিটন দিয়েছেন একাধিক আনন্দিত হওয়ার ইমোজি।

লিটন ২০২২ মৌসুমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের পরে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। এই ডান হাতি ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধেই ২৭ বলে ৬০ রানের দুরন্ত একটা ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচ অবশ্য রোহিত শর্মারাই শেষ পর্যন্ত ৫ রানে জিতেছিলেন। বাংলাদেশের হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচে তার রান ১৩৮৮। স্ট্রাইক রেট ১২৮.৮৭। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে।

লিটনের মতো এবার আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজাও। তাকে ৫০ লাখ টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। যিনি ইতোমধ্যে ১৫৮টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। শুধু তাই নয়, তিনি এর আগে পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন। রাজার বয়স ৩৬ বছর। তাকে বেস প্রাইসেই কিনেছে প্রীতি জিনতার দল।

আইপিএলে খেলার সুযোগ পাওয়ার পর রাজা বলেছেন, ‘আমার স্বপ্নই ছিল খেলা ছেড়ে দেওয়ার আগে একবার অন্তত আইপিএলে খেলব। এ সুযোগ পেয়ে আমার ক্রিকেট জীবনও পরিপূর্ণ হয়ে উঠল। পরম শক্তিমান ঈশ্বরের ইচ্ছায় এমন সম্ভব হয়েছে। আমি খুব খুশি। একই সঙ্গে রোমাঞ্চিতও।’

রাজা আরও বলেছেন, ‘এমনিতে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও আমাকে নিলে খুশি হতাম। কিন্তু আমিও পাঞ্জাবের ছেলে বলে দারুণ মানিয়ে গেল ব্যাপারটা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা