× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশার সঙ্গে ওজিলের গাড়িবহরের সংঘর্ষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮ পিএম

অটোরিকশার সঙ্গে ওজিলের গাড়িবহরের সংঘর্ষ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে জার্মানির ফিফা বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানের গাড়িবহরের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। 

গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়লেও বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি ওজিল এবং তার সঙ্গে থাকা বিলাল এরদোয়ান। বৃহস্পতিবার রাত ৮টা ২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধিদলকে বহন করা বিশেষ বিমান।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস গণমাধ্যমকে জানান, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন।

ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সাথে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মেসুত ওজিলের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রোহিঙ্গা ক্যাম্পে বৃহস্পতিবার দুপুরে সফরে আসেন মেসুত ওজিল ও তার সফরসঙ্গীরা।  তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা