× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ান হাইকমিশন সংবর্ধনা দিলো আফঈদাদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩২ পিএম

অস্ট্রেলিয়ান হাইকমিশন সংবর্ধনা দিলো আফঈদাদের

১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে এএফসি নারী এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ দলের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করে।


ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে অনুষ্ঠিত সংবর্ধনায় খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতিতে বড়সড় কেক কাটার পাশাপাশি ফুটবল নিয়ে কারিকুরি হয়। আফঈদা-ঋতুপর্ণারা অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পবকের সঙ্গে দেখা করেন।


অনুষ্ঠানে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতিতে বড়সড় কেক কাটা হয়অস্ট্রেলিয়ায় ডেপুটি হাইকমিশনার আসন্ন এএফসি নারী এশিয়ান কাপের আগে বাংলাদেশ দলের প্রতি তার সমর্থন প্রকাশ করেন এবং শক্তিশালী ফল করবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনারকে একটি বাফুফের ১০ নম্বর  জার্সি এবং একটি ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় খেলোয়াড়েরা ছাড়াও বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং ফাহাদ করিম, এএফসি এবং বাফুফের নির্বাহী কমিটির সদস্য  মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ছিলেন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা