× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪ পিএম

ঢাবিতে বিশ্বকাপজয়ী ওজিল

কাল বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সফরসঙ্গী হয়েছেন তিনি। মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন তারা।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা যৌথভাবে এই সফরের আয়োজন করেছে। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে আগামীকাল প্রথম রমজানের ইফতারে অংশ নেবেন এবং ক্যাম্পের ভেতরের আবাসন, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখবেন।


এই সফরে প্রতিনিধিদলটি ক্যাম্পের ভেতরে তুরস্কের সহায়তায় পরিচালিত নয়টি বিদ্যালয়ের মধ্যে একটি পরিদর্শন করতে পারেন। রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিল আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন।


তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্পের মাধ্যমে শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা দেওয়া হচ্ছে। জানা গেছে, এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মেডিকেল সেন্টারটিকে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।


আরকে/প্রবা 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা