× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাহাদ-মননের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫ পিএম

ফাহাদ-মননের জয়

স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্পেকট্রাম বাংলাদেশ ন্যাশনাল কাপ দাবা-২০২৬ এর চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, অনত চৌধুরী, গোলাম মোস্তফা ভূঁঁইয়া, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার, ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।


প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সিয়াম চৌধুরীকে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ক্যান্ডিডেট মাস্টার মোঃ নাসিম হোসেন ভূঁইয়াকে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ জিন্নাত আক্তার শাহনাজকে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস রায়ান রশিদ মুগ্ধকে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন মুহতাদি তাজওয়ার নাশিদকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ক্যান্ডিডেট মাস্টার যোয়ার হক প্রধানকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, অনত চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার  মোঃ আবু হানিফকে, গোলাম মোস্তফা ভূঁইয়া স্বর্নাভো চৌধুরীকে এবং ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেন ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে পরাজিত করেন।


ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়রের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ফিদে মাস্টার নাইম হকের সাথে ড্র করেন। করেন। ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের বিরুদ্ধে ওয়াক ওভার লাভ করেন। ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ফিদে মাস্টার নাইম হককে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে ও অনত চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফকে প্লে-অফ ম্যাচে পরাজিত করেন।


আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা