প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৬ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৬ পিএম
দেশের বিভিন্ন জেলার ২২৫ কারাতে কোচের মানোন্নয়নের লক্ষ্যে কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষা শেষ করেছে কারাতে ফেডারেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোচদের শেষ পরীক্ষা হয় লিখিত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ)। এখান থেকে উত্তীর্ণ এবং সনদ পাওয়া কোচেরা জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন।
কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেক হোসেন বলেন, ‘এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় পাস করা কোচেরা এশিয়ান কারাতে ফেডারেশন এবং বিশ্ব কারাতে ফেডারেশনের পরীক্ষা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবেন।’
আরকে/প্রবা