× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইপলাইনে ৮০ ক্ষুদে জিমন্যাস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩ পিএম

পাইপলাইনে ৮০ ক্ষুদে জিমন্যাস্ট

নতুন জিমন্যাস্ট তৈরির লক্ষ্য নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হল তৃণমূল জিমন্যাস্টিক্স প্রশিক্ষণ ক্যাম্প। দিনাজপুর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ২১ দিনব্যাপী এই ক্যাম্পে ৬০ বালক এবং ২০ বালিকা অংশ নেয়। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ ক্যাম্প শেষে প্রশিক্ষণার্থী জিমন্যাস্টদের হাতে সনদ তুলে দেন দিনাজপুর জেলা ক্রীড়া অফিসার মো. আসাদুজ্জামান। এ সময় প্রশিক্ষণ পরিচালক আবদুল্লাহ আল মাসুম, সহযোগী প্রশিক্ষক আসাদুজ্জামান লিমন, নজরুল ইসলাম, আসলাম হোসেন, নারী কোচ আজমেরী সুলতানা এবং আবু শাহীন উপস্থিত ছিলেন।


প্রতিদিন শিক্ষার্থীরা অংশ নিয়েছে ওয়ার্মআপ, ফ্লেক্সিবিলিটি, কোর স্ট্রেন্থ এবং ব্যালান্সিং ট্রেনিং। বিশেষ দিনগুলোতে অনুষ্ঠিত হয় ফ্লোর এক্সারসাইজ প্রদর্শনী, ল্যান্ডিং কৌশল এবং স্ট্রেচিং সেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘সব খেলার ভিত্তি হল জিমনাস্টিক্স। এটি কেবল একটি খেলা নয়; এটি শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তৃণমূল প্রশিক্ষণ ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা